আমেরিকা , সোমবার, ২০ জুলাই ২০২৬ , ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায় শেষ বাঁশির অপেক্ষায় ফুটবল বিশ্ব এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার প্রবাসীদের জন্য ১০ বিশেষ সুবিধা নিয়ে আসছে ‘প্রবাসী কার্ড’ গাজীপুরে কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ২ মেট্রনসহ ৭ জন বরখাস্ত  ডেট্রয়েটে শেষকৃত্যে গোলাগুলি,  সন্দেহভাজনসহ পাঁচজন আহত ধোঁয়ামুক্তির পর আবারও ধোঁয়ার চাদরে আচ্ছন্ন হবে মিশিগান প্রাইমারি নির্বাচনের আগে মিশিগানে আসছেন ট্রাম্প মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিস আতঙ্ক: ৪,৩০০ ছাড়াল আক্রান্ত সিস্টেমে ত্রুটি : রচেস্টার হিলস ও আশপাশে পানি সংকট, ফুটিয়ে পান করার পরামর্শ দাবানলের ধোঁয়ায় ঢেকে গেছে ডেট্রয়েট, বায়ুদূষণে বিশ্বে প্রথম ডেট্রয়েটের আই-৯৬ মহাসড়কে গুলিতে নিহত ১, আহত ২ দাবানলের ধোঁয়ায় আচ্ছন্ন  মিশিগান, বায়ু সতর্কতা জারি শেষ ৭ মিনিটের ঝড়ে ইংল্যান্ডকে বিদায়, ফাইনালে মেসির আর্জেন্টিনা চরমপন্থা ও উগ্রবাদকে কোনোভাবেই  প্রশ্রয় দেওয়া হবে না: প্রধানমন্ত্রী  ফাইনালের স্বপ্ন নিয়ে মাঠে  নামছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড শিক্ষার্থীদের হুঁশিয়ারি : রাত ১০টার মধ্যে পদত্যাগ না করলে ‘লংমার্চ টু সচিবালয়’

লন্ডনে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে মিলনমেলা

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ১২:৪৩:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ১২:৪৩:১৮ পূর্বাহ্ন
লন্ডনে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে মিলনমেলা
লন্ডন, ২২ এপ্রিল  যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ডাক্তার ফাইয়াজ রহমানের বিয়ে উপলক্ষে ২০ এপ্রিল রবিবার সন্ধ্যা ৬টায় লন্ডনের ওটু এরিনার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক স্মরণীয়  অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বিয়ের অনুষ্ঠানে আওয়ামী লীগের সাবেক চার মন্ত্রী ও প্রতিমন্ত্রীসহ প্রবাসী বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উপস্থিত ছিলেন ড. হাছান মাহমুদ সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুর রহমান সাবেক মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ও সভাপতিমণ্ডলীর সদস্য, খালিদ মাহমুদ চৌধুরী সাবেক নৌপরিবহন প্রতিমন্ত্রী ও সাংগঠনিক সম্পাদক, শফিকুর রহমান চৌধুরী সাবেক প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি, হাবিবুর রহমান হাবিব সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য।
উল্লেখ্য,গত বছরের ৫ আগস্ট বাংলাদেশে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর এই নেতারা দেশ ত্যাগ করেন এবং দীর্ঘদিন পর এই বিয়ের অনুষ্ঠানে একত্রিত হন।
অনুষ্ঠানে লন্ডনের কয়েকজন মেয়র, কবি, সাহিত্যিক, সাংবাদিক, লেখক, সাংস্কৃতিক কর্মী, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। হাজার হাজার  অতিথির জন্য আয়োজিত এই বিয়ের অনুষ্ঠানে খাবার-দাবারে ছিল আভিজাত্যের ছোঁয়া। ইংরেজ অতিথিদের উপস্থিতি ও অংশগ্রহণ অনুষ্ঠানের মর্যাদা আরও বৃদ্ধি করেছে।
অনুষ্ঠানে যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক বলেন, “এত বিশাল আয়োজনে সবার সমাদর হয়তো ঠিকমতো করতে পারিনি। আমার পরিবারকে এই সময় দেওয়ার জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”
এই বিয়ের অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, এরকম কেন্দ্রীয় নেতাদের সরব উপস্থিতিতে আওয়ামী লীগের কর্মী ও সমর্থকরা উজ্জীবিত হয়েছেন বলে অনেকে মনে করছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে প্রথম আউটডোর ওয়াজ মাহফিল, আখেরি মোনাজাতে শেষ

মিশিগানে প্রথম আউটডোর ওয়াজ মাহফিল, আখেরি মোনাজাতে শেষ