আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পোপ ফ্রান্সিসের মহাপ্রয়াণ

  • আপলোড সময় : ২২-০৪-২০২৫ ০১:১৭:৫৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৪-২০২৫ ০১:১৭:৫৪ পূর্বাহ্ন
পোপ ফ্রান্সিসের মহাপ্রয়াণ
ছবি : পিক্সাবে
ভ্যাটিকান, ২২ এপ্রিল : প্রয়াত পোপ ফ্রান্সিস । সোমবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। এক ভিডিওবার্তায় ভ্যাটিকানের তরফে ঘোষণা করা হয়েছে, নিজের বাসভবন ক্যাসা সান্তা মার্টায় প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন পোপ ফ্রান্সিস। ডবল নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন তিনি। এদিন সকালে ভ্যাটিকানের ওই বার্তায় বলা হয়, ‘গভীর দুঃখের সঙ্গে আমাকে আমাদের পবিত্র ফাদার ফ্রান্সিসের মৃত্যুর কথা ঘোষণা করতে হচ্ছে।’ সোমবার সকাল ৭টা ৩৫ মিনিটে নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ।
চিকিৎসকরা পোপ ফ্রান্সিসকে বিশ্রামের পরামর্শ দিলেও, আশ্চর্যজনকভাবে সকলকে চমকে দিয়ে রবিবার ইস্টারের অনুষ্ঠানে জনসমক্ষে উপস্থিত হয়েছিলেন তিনি। তাঁকে দেখতে ভিড় জমিয়েছিলেন প্রচুর মানুষ। সেন্ট পিটার্স স্কোয়ার থেকে ইস্টারের বার্তা দিয়েছিলেন তিনি। সেখান থেকে হাত নাড়িয়ে অভিবাদনও জানিয়েছিলেন সকলকে। এমনকি রবিবার সকালেই পোপের সঙ্গে কিছুক্ষণের জন্য একান্ত বৈঠকে বসেছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স।
শ্বাসকষ্ট জনিত সমস্যার কারণে গত ১৪ ফেব্রুয়ারি  হাসপাতালে ভর্তি হয়েছিলেন পোপ। শারীরিক পরীক্ষানিরীক্ষার পর ভ্যাটিক্যানের তরফে জানানো হয়, ডবল নিউমোনিয়ায় আক্রান্ত পোপ। তবে বেশ কিছুদিন হাসপাতালে কাটানোর পর নিজের বাসভবনেই ফিরে আসেন তিনি। সেখানে থেকেই তাঁর চিকিৎসা চলছিল। পোপের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিশ্বজুড়ে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস

হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস