আমেরিকা , শনিবার, ২০ জুন ২০২৬ , ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ প্রক্রিয়া থেকে সরে আসার দাবিতে ঢাকায় মানববন্ধন

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৫ ১২:৫৩:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৫ ১২:৫৩:৩৯ অপরাহ্ন
হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধ প্রক্রিয়া থেকে সরে আসার দাবিতে ঢাকায় মানববন্ধন
ঢাকা, ২৩ এপ্রিল : জনস্বার্থ বিবেচনায় হবিগঞ্জ মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ, প্রয়োজনীয় জনবল নিয়োগ, অবকাঠামো উন্নয়ন করে জেলাবাসীর নাগরিক অধিকারে হবিগঞ্জ মেডিকেল কলেজকে সম্পৃক্ত করার দাবি জানানো হয়েছে। ২৩ এপ্রিল (বুধবার) সকাল ১০ টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে হবিগঞ্জের মেডিকেল কলেজ বন্ধ প্রক্রিয়া থেকে সরে আসা ও নাগরিক সুবিধায় এটিকে সম্পৃক্ত করার দাবিতে মানববন্ধন করেছে ঢাকাস্থ হবিগঞ্জ সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ কামরুল হাসান তরফদার এর সভাপতিত্বে মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, বিগত সরকারের আমলে নানান কারণে মেডিকেল কলেজটির অবকাঠামোসহ স্থায়ী ক্যাম্পাস গড়ে উঠেনি। বর্তমান সরকারের আমলে হবিগঞ্জবাসী আশা করেছিলেন মেডিকেল কলেজটির ভূমি অধিগ্রহণসহ নিজস্ব ক্যাম্পাস হবে, আধুনিক  অবকাঠামোর সঙ্গে পৃথক মেডিকেল কলেজ হাসপাতাল হবে, জেলার চিকিৎসা সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় নানান কারণ দেখিয়ে হবিগঞ্জ মেডিকেল কলেজের কার্যক্রম বন্ধ করে দেওয়ার কথা উঠছে। এতে জেলার সচেতন মহলসহ সর্বত্র ক্ষোভ- বিক্ষোভ দেখা দিয়েছে। হবিগঞ্জ মেডিকেল কলেজটির কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত অনতিবিলম্বে বাতিল করে জেলার ২৫ লাখ মানুষের প্রাণের দাবি কলেজটির স্থায়ী ক্যাম্পাস ও অবকাঠামো নির্মাণের দ্রুত পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানানো হয়েছে মানববন্ধন থেকে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, হবিগঞ্জ সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক সৈয়দ ফখরুল হাসান মুরাদ, সাবেক অতিরিক্ত সচিব মো: শাজাহান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অধ্যাপক জয়ন্ত সিংহ রায় , জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন,
মাধবপুর উপজেলা সমিতির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ  শাহজাহান, সাবেক পুলিশ কর্মকর্তা ও সমিতির সহ-সভাপতি মো: জাহাঙ্গীর ভূঁইয়া, অধ্যক্ষ এনামুল হক, বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) নির্বাহী সদস্য তোফাজ্জল সোহেল, এডভোকেট নিজাম উদ্দিন খান, এডভোকেট তাজুল ইসলাম, সিলেট বিভাগ যোগাযোগ উন্নয়ন পরিষদের সেক্রেটারি কুতুব উদ্দিন সোহেল, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব আহাদ চৌধুরী, বাইতুল মোকাররম ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মিজানুর রহমান মিজান, সাবেক ছাত্রনেতা শেখ মোঃ নিজাম উদ্দিন, সাদেক আহসান, মো: কামরুজ্জামান, সেলিম চৌধুরী প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন 

আটলান্টিক সিটিতে রথযাত্রা ২৭ জুন