আমেরিকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত

আটলান্টিক সিটিতে শেপারের ঈদ পুনর্মিলনী ও নববর্ষ উদযাপন 

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৫ ০২:৩৭:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৫ ০২:৩৭:১৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে শেপারের ঈদ পুনর্মিলনী ও নববর্ষ উদযাপন 
আটলান্টিক সিটি, ২৪ এপ্রিল : গত মঙ্গলবার বিকেলে নিউজার্সি রাজ‍্যের আটলান্টিক সিটিতে বাংলাদেশি আমেরিকানদের দ্বারা পরিচালিত কোচিং সেন্টার ‘শেপার’ এর  উদ্যোগে  “বাংলা নববর্ষ উদযাপন ও ঈদ পুনর্মিলনী” স্হানীয় একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল সুহৃদ সমাবেশ,কথামালা, ইসলামী সংগীত , চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। চিত্রাঙ্কন প্রতিযোগিতা পরিচালনা করেন মারুফা নাজনিন,মুনতাহিনা মামুন,সাবাহ শেখ ।
‘শেপার’ এর প্রধান নির্বাহী শিপন সাখাওয়াৎ এর সভাপতিত্বে ও  মো: দিদার এর সঞ্চালনায়  পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মসজিদ আল হেরার খতিব, মুহাদ্দিস আজিম উদ্দিন। কথামালায় অংশ নেন জহিরুল ইসলাম বাবুল. জাকিরুল ইসলাম খোকা,সোহেল আহমেদ ,আকবর হোসাইন,সৈয়দ কাউসার শাহীন,ফেরদৌস ইসলাম,মোহাম্মাদ শাহীন,শারু রেজা চৌধুরি ,সৈয়দ রামিম,মোহাম্মদ এ সিদ্দিক ফরহাদ।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করেন আটলান্টিক সিটি স্কুল  বোর্ড সদস্য সুব্রত চৌধুরী ও অন্যান্যরা। অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করে ‘শেপার’ এর শিক্ষার্থী সানিকা সোহা,জারিফা নেহা,আফিফ আহমেদ,আরহাম হোসেন,রায়ান মিয়া,সোয়েবুর রহমান,তাহসিন খান,রাধভিন আরাফ প্রমুখ। অনুষ্ঠানে প্রবাসে বেড়ে ওঠা  শিশু- কিশোরদের অংশগ্রহনে  চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ইসলামী সংগীত পরিবেশন  উপস্থিত সুধীজনদের মুগ্ধ করে। চিত্রাঙ্কন প্রতিযোগিতায়  ক বিভাগে বিজয়ীরা হলো জারিফাহ নেহা,ওমার ,তাহাসিন খান ও খ বিভাগে বিজয়ীরা হলো সামিহা সহিদ,নাজিফা আরা প্রমুখ । এছাড়া অনুষ্ঠানে “শেপার”-এর লক্ষ্য, পথচলা এবং কর্মকাণ্ড নিয়ে একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মেজবান, গান আর উৎসবে মাতল ভার্জিনিয়া

মেজবান, গান আর উৎসবে মাতল ভার্জিনিয়া