আমেরিকা , সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট মেয়রের প্রথম ‘স্টেট অব দ্য সিটি’ ভাষণ কাল গুগল চিহ্নিত মিশিগানের সাবেক চিকিৎসক শিশু যৌন অপরাধে দণ্ডিত যৌনতাপূর্ণ চ্যাটের অভিযোগে গেইলর্ড কাউন্সিলর গ্রেপ্তার মদ্যপ অবস্থায় দুর্ঘটনা : ওয়ারেন ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক গ্রেপ্তার হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে ৩৭ ব্যালট গণনার নির্দেশ মিশিগানজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ কর্মসূচি আজ উল্টা স্টোরে চুরির মূলহোতা ডেট্রয়েট নারী, সাজা ১৭ এপ্রিল মিশিগানে জনসংখ্যা বৃদ্ধিতে গ্র্যান্ড র‍্যাপিডস ও কেন্ট  কাউন্টি শীর্ষে  দক্ষিণ মিশিগানে শিলাবৃষ্টি ও সম্ভাব্য টর্নেডোর পূর্বাভাস স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ডিবি’র অভিযান : সাবেক ডিজিএফআই প্রধান গ্রেপ্তার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার প্রস্তাব  ডেট্রয়েটের নারী ফেডারেল ছাত্র সহায়তা জালিয়াতিতে ‘ওয়্যার ফ্রড’-এর দায় স্বীকার নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার

কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০১:২৬:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০১:২৬:৪৯ পূর্বাহ্ন
কাশ্মীর সীমান্তে ভারত-পাকিস্তানের মধ্যে গোলাগুলি
জম্মু/কাশ্মীর, ২৫ এপ্রিল : কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।  সূত্রের খবর, জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে শুক্রবার ভোরে ভারতীয় সেনাঘঁটি লক্ষ্য করে গুলি চালায় পাক সেনা। জবাবে পালটা গুলি চালায় ভারতীয় সেনা। ঘটনায় সীমান্তের এপারে অর্থাৎ ভারতের দিকে কেউ হতাহত হয়নি বলেই জানা গিয়েছে।জম্মু ও কাশ্মীরের পহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার জেরে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই এই গুলি বিনিময় ঘটল। খবর ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের।
প্রসঙ্গত, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার পর থেকেই তলানিতে ঠেকে যাওয়া ভারত-পাক কূটনৈতিক সম্পর্ক আরও তলানিতে চলে গিয়েছে। এমন পরিস্থিতিতে ভারত যেমন প্রত্যাঘাত হানার প্রস্তুতি নিচ্ছে তেমনই সীমান্তের ওপারেও দেখা যাচ্ছে সামরিক তৎপরতা বৃদ্ধি। আর এরই মধ্যে নিয়ন্ত্রণরেখা বা ‘এলওসি’-র কাছে ভারতীয় সেনাঘাঁটি লক্ষ্য করে  গুলি চালায় পাক সেনা। প্রত্যাঘাত করেছে ভারতীয় সেনাও। ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগামে এক হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার কয়েক দিন পর দুই দেশের মধ্যে এই গোলাগুলি হলো। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ

চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কমিটি শপথ গ্রহণ