আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে

আটলান্টিক সিটিতে বিএএসজের নতুন কিচেন উদ্বোধন 

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ০১:৩৭:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৪-২০২৫ ০১:৩৭:৪৭ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের নতুন কিচেন উদ্বোধন 
আটলান্টিক সিটি, ২৫ এপ্রিল : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে বিএএসজের নতুন কিচেনের উদ্বোধন করা হয়েছে। আমেরিকান রেডক্রস এই কিচেন তৈরিতে অর্থায়ন ও সহযোগিতা করে। আটলান্টিক সিটির ২৭০৯ , ফেয়ারমাউন্ট এভিনিউতে অবস্থিত বাংলাদেশ কমিউনিটি সেন্টারে  এই কিচেন স্থাপন করা হয়েছে । 
এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আমেরিকান রেডক্রস এর কর্মকর্তারা ফিতা কেটে বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির নতুন কিচেনের শুভ উদ্বোধন করেন। বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, বিএএসজের  কার্যনির্বাহী কমিটির কর্মকর্তারা সহ কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন ।
কমিউনিটি  ব্যক্তিত্ব গিয়াস উদ্দীন পাঠান, মুক্তাদির রহমান,মনিরুজ্জামান মনির, মোঃ বেলাল হোসেন,রফিকুল ইসলাম, জাকির হোসেন,আবদুল হাই মজুমদার,আবুল হাসেম প্রমুখ এক্ষেত্রে সার্বিক সহযোগিতা করেন ।
বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুল জানিয়েছেন,বিভিন্ন অনুষ্ঠান  উপলক্ষে এই কিচেনে তৈরিকৃত খাবার-দাবার দিয়ে সিটির গৃহহীনসহ কমিউনিটির লোকজনকে  আপ্যায়িত করা হবে। কিচেন উদ্বোধন শেষে  বিভিন্ন কমিউনিটির লোকজনকে কিচেনে প্রস্তুতকৃত খাবার দিয়ে আপ্যায়িত করা হয়। বিএএসজের নতুন কিচেন উদ্বোধনের সংবাদে কমিউনিটিতে বেশ সাড়া পড়েছে ।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার