আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

লন্ডনে হাই কমিশনের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিক্ষোভ

  • আপলোড সময় : ২৫-০৪-২০২৫ ১২:৪৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৪-২০২৫ ০১:৩৭:২১ পূর্বাহ্ন
লন্ডনে হাই কমিশনের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের বিক্ষোভ
লন্ডন, ২৫ এপ্রিল : আইসিটি ট্রাইবুনালে ও অসাংবিধানিক ও অবৈধ সরকারের ঘৃণতম মধ্যযুগীয় জঘন্য কার্যক্রমের প্রতিবাদে এবং অসাংবিধানিক বেআইনি প্রহসনমূলক মিথ্যা মামলার বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামীলীগ। 
গত ২২ এপ্রিল মঙ্গলবার লন্ডনস্থ হাইকমিশনের সামনে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে খালেদ মাহমুদ চৌধুরী এম পি, হাবিবুর রহমান হাবিব এমপি, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সহ যুক্তরাজ্য আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শত শত প্রবাসী বাঙালিরা সমাবেশে উপস্থিত ছিলেন।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন মেয়র আনোয়ারুজামান চৌধুরী, সহ-সভাপতি সৈয়দ মুজাম্মিল আলী ও হরমুজ আলী, যুগ্মসাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ ও মারুফ আহমদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, শাহ শামীম আহমদ, তারিফ আহমদ, আসম মিসবাহ, এম এ করিম, মেহের নিগার চৌধুরী, সৈয়দ ছুরুক, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমেদ খান, জুবায়ের আহমেদ, জামাল খান, সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

যুক্তরাজ্য আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল অবৈধ ও অসাংবিধানিক ক‍্যাঙ্গারু কোর্ট নামধারী আইসিটি ট্রাইবুনাল প্রত্যাহার, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে সকল মিথ্যা মামলা, সারাদেশে নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবী মামলা সহ সব ধরনের নিত্য দিনের মামলা প্রত্যাহার এবং জবর দখলকারী অবৈধ ইউনূসের অবিলম্বে পদত্যাগের দাবিতে একটি স্মারকলিপি লন্ডনস্থ হাইকমিশনের হাইকমিশনার বরাবর প্রদান করা হয়। প্রতিনিধি দলে ছিলেন মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, যুক্তরাজ‍্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, হরমুজ আলী, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী ও আব্দুল আহাদ চৌধুরী প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর