আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

ফেসবুকে ঘোষণা দিয়ে টাঙ্গাইলে পাঠাগার থেকে শত শত বই লুট

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ০২:৪১:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ০২:৪১:০০ পূর্বাহ্ন
ফেসবুকে ঘোষণা দিয়ে টাঙ্গাইলে পাঠাগার থেকে শত শত বই লুট
টাঙ্গাইল, ২৭ এপ্রিল (ঢাকা পোস্ট) : টাঙ্গাইলের ধনবাড়ীতে অভয়ারণ্য পাঠাগারের চার শতাধিক বই লুটপাটের অভিযোগ উঠেছে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীদের বিরুদ্ধে। তারা জাফর ইকবাল, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামসহ বিভিন্ন লেখকের প্রায় চার শতাধিক বই লুটপাট করে। এ ঘটনায় পাঠাগার কর্তৃপক্ষ প্রশাসন বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছে। গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকা-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাঁশহাটি এলাকায় অভয়ারণ্য পাঠাগারে এই ঘটনা ঘটে। 
জানা গেছে, বাংলাদেশ যুব খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী ওরফে রিশাদ আমীন অভয়ারণ্য পাঠাগার নিয়ে গত ২৪ এপ্রিল সকাল ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি লিখেন- “ধনবাড়ীতে নাস্তিক্যবাদের কোনো জায়গা হবে না। এটাই ফাইনাল বক্তব্য আমাদের। নাস্তিক বানানোর এক কারখানার সন্ধান পেয়েছি আমরা। অতি দ্রুত আপনাদের কারখানায় তালা লাগিয়ে ধনবাড়ী ছাড়ুন। অনেকদিন অবৈধভাবে সরকারি জায়গা দখল করে ভন্ডামি করেছেন আপনারা। আর এই সুযোগ পাচ্ছেন না। কথা ক্লিয়ার।” 
তার ফেসবুক পোস্টের দিনই রাত ৮টার দিকে ২০/২৫ জন খেলাফত মজলিসের যুব সংগঠনের নেতাকর্মীরা বাঁশহাটি এলাকায় অভয়ারণ্য পাঠাগারে হামলা চালায়। এসময় পাঠাগারটির সাধারণ সম্পাদক দূর্জয় চন্দ্র ঘোষ পাঠাগারে উপস্থিত ছিলেন। পরে পাঠাগারে খেলাফত মজলিসের লোকজনের উপস্থিতি দেখে থানার ডিএসবির সদস্য আদনান ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় নেতাকর্মীরা তার ওপরেও উত্তেজিত হয়। পরে খেলাফত মজলিসের নেতাকর্মীরা পাঠাগারে থাকা রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, হুমায়ুন আহমেদ, হুমায়ুন আজাদ, ডা. জাফর ইকবালসহ কয়েকজন লেখকের চার শতাধিক বই রিকশায় নিয়ে যায়। বই লুটপাটের পর আবার ওই নেতা তার ফেসবুকে পোস্ট করেন। সেখানে তিনি লিখেন, ‘জয়বাংলা কর্মসূচি। বি:দ্র: যাদের বোঝা দরকার তারা বুঝতে পারছে’। 
অভয়ারণ্য পাঠাগারের সাধারণ সম্পাদক দুর্জয় চন্দ্র ঘোষ বলেন, ‘রাতে ২০-২৫ জন হুজুর পাঠাগারে প্রবেশ করে বিভিন্ন ধরনের হুমকি দেয়। এসময় তারা ভেতরে ঢুকেই বলে ওই? সব বই ব্যাগে তুল। এনে কোনো বই থাকবো না। জাফর ইকবাল নাস্তিক, জাফর ইকবালের সব বই নে। এখান থেকে মানুষ নাস্তিকের বই পড়ে। এসময় মব সৃষ্টিকারী একজন বলে, তোদের এ পাঠাগার থাকব না। তোদের এখানে জাফর ইকবালের বই থাকব ক্যা, প্রথম আলোর বই থাকব ক্যা। এটা ওপর থেকে নির্দেশ আছে ভেঙে দেওয়ার, পুড়িয়ে দেওয়ার। এ বলে বইগুলো সব নিতে থাকে তারা। তখন গোয়েন্দা পুলিশের উপস্থিতিতে তারা পুড়িয়ে না দিয়ে চার শতাধিক বই লুটপাট করে। ২০২২ সালেও অভয়ারণ্য পাঠাগারে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।’
অভয়ারণ্য পাঠাাগারের সভাপতি সুপ্তি মিত্র বলেন, রাতে তারা পাঠাগারের বই লুটপাট করে নিয়ে যায়। এই ঘটনায় উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনকে লিখিতভাবে জানানো হয়েছে। তারা বইগুলো পুড়িয়ে ফেলতে চেয়েছিল। কিন্তু পুলিশের উপস্থিতি দেখে সিদ্ধান্ত পরিবর্তন করে বইগুলো নিয়ে গেছে। এখনও বইগুলো উদ্ধার হয়নি। তবে জানতে পেরেছি বইগুলো ইউএনও অফিসে রয়েছে। 
এ বিষয়ে উপজেলা যুব খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী ওরফে রিশাদ আমীন বলেন, পাঠাগারটি সদস্যরা ইসলামবিদ্বেষী লেখা ফেসবুকে পোস্ট করতো। পাঠাগারে হুমায়ুন আজাদ, হুমায়ুন আহমেদ, ডা. জাফর ইকবালসহ বিভিন্ন লেখকের বই ছিল যেগুলোতে নারীদের অধিকার, ইসলাম বিদ্বেষ নিয়ে লেখা ছিল। সেসব বইগুলো নিয়ে ইউএনও অফিসে জমা দিয়েছি। 
এর আগে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহিদুল্লাহ বলেন, হুজুররা পাঠাগারে থাকা হুমায়ুন আহম্মেদ, জাফর ইকবালের বই নিয়ে ইউএনও অফিসে রেখেছে। তাদের দাবি, ওই লেখকরা নাস্তিক্যবাদী। নাস্তিকদের বই রাখা হয়েছে সেখানে। কতগুলো বই নিয়েছে সেটা জানি না। রোববার ইউএনও কার্যালয়ে বসে বিষয়টি সমাধান করা হবে। 
ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদ বলেন, কিছু লোকজন রাতে পাঠাগার থেকে বই নিয়েছে এমন একটি অভিযোগ পেয়েছি। বইগুলো তারা ইউএনও কার্যালয়ে রেখে গেছে। তবে সেখানে কি পরিমাণ বই রয়েছে সেটা জানি না। দুই পক্ষকেই আসতে বলা হয়েছিল। একপক্ষ এলেও আরেকপক্ষ উপস্থিত ছিল না। পরে উভয়পক্ষকে রোববার কার্যালয়ে আসতে বলা হয়েছে। 
এর আগে গত ১২ ফেব্রুয়ারি পার্শ্ববর্তী উপজেলা মধুপুরে দুই সংগঠনের বাঁধার মুখে লালন স্মরণোৎসব কর্মসূচি স্থগিত করেছিল লালন সংঘ। ওই দিন রাত ৮টায় মধুপুর বাসস্ট্যান্ডে লালন স্মরণোৎসব হওয়ার কথা ছিল। পরে দুপুরের পর থেকে এলাকায় মাইকিং করে সংগঠনটি অনিবার্য কারণে অনুষ্ঠান স্থগিত করে দুঃখ প্রকাশ করেছে। অনুষ্ঠানের আয়োজক কমিটির আহ্বায়ক মো. সবুজ মিয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে লিখে জানান, হেফাজতে ইসলাম ও ওলামা পরিষদ মধুপুর শাখার বাঁধায় অনুষ্ঠান করা যাচ্ছে না।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন