আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

ভার্জিনিয়ায় ফোবানা কনভেনশনের মীট এন্ড গ্রীট অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ১১:০৭:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ১১:০৭:০৯ পূর্বাহ্ন
ভার্জিনিয়ায় ফোবানা কনভেনশনের মীট এন্ড গ্রীট অনুষ্ঠিত
ভার্জিনিয়া, ২৭ এপ্রিল : গত শুক্রবার রয়েল কাবাব প্লেস, আলেকজান্দ্রিয়া, ভার্জিনিয়ায় ৩৯তম ফোবানা কনভেনশন ২০২৫ এর মিট এন্ড গ্রীট অনুষ্ঠিত হয়। 
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোবানার সাবেক চেয়ারম্যান ডিউক খান, ফোবানা কনভেশন ২০২৫ এর কনভেনর নাহিদুল খান সোহেল, ফোবানা কনভেনশন ২০২৫ এর  মেম্বার সেক্রেটারী মাহবুব ভুইয়া, সিনিয়র কো-কনভেনর কাজী নাহিদ। 
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাইটপোর প্রেসিডেন্ট কবি,লেখক ও সংগঠক সামছুদ্দীন মাহমুদ। সভাপতিত্ব করেন একাত্তর ফাউন্ডেশনের প্রেসিডেন্ট পারভীন পাটোয়ারী। মুল আয়োজনে ছিলেন একাত্তর ফাউন্ডেশনের  কবির পাটোয়ারী, জাকির চৌধুরী, বাইটপোর সামছুদ্দীন মাহমুদ,  স্বাধীন বাংলাদেশের মজনু মিয়া, ম্যারিল্যান্ড ফ্র্যান্ডস এন্ড ফ্যামিলির মোহাম্মদ কাজল। আরো বক্তব্য রাখেন ফোবানার সেন্ট্রাল কমিটির ট্রেজারার ডঃ প্রিয়লাল কর্মকার,  বাই এর প্রেসিডেন্ট দিলশাদ চৌধুরী চুটি, বাংলাদেশ এমেরিকান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট হাসান চৌধুরী, সুরবিতানের মোঃ কামাল, জাগো বাংলাদেশের তারেকুর রহমান জনি, স্বপ্নবাজ এর পল্লব আনসারী, বিশিষ্ট রিয়েলটর নিক রোয়ান, বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, বিশিষ্ট রিয়েলটর মোঃ কাদের, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ শরীফ, স্বপন ইসলাম, রাসেল সারা খান,  মোহাম্মদ হোসাইন দিপু প্রমুখ।
ফোবানার কনভেশন ২০২৫ এর বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন আটলান্টা থেকে আগত নেতৃবৃন্দ। এর পর অনুষ্ঠানে প্রায় ৪৬ টি সিলভার প্যাকজে বিক্রি হয়। ফোবানার নেতৃবৃন্দের এ মীট এন্ড গ্রীট থেকে ৫০ হাজার ডলার কালেকশনের লক্ষ্যমাত্রা থাকলেও প্রায় ৬০ হাজার ডলার সংগৃহিত হয়। ওয়াশিংটন থেকে এবারের ফোবানায় বিশাল একটি গ্রুপ যোগ দেবে বলে উল্লেখ করেন। উল্লেখ্য, এবারের ৩৯ ফোবানা কনভেনশন হবে লেবার ডে উইক্যান্ডে ২৯, ৩০ এবং ৩১ আগস্ট ২০২৫ জর্জিয়ার আটলান্টার গ্যাস সাউথ কনভেনশন সেন্টারে।
অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সঙ্গীত পরিবেশন করেন তালহা রহমান, তারেকুর রহমান জনি  ও মাহিন সুজন। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই মামলায় চিন্ময় দাসের জামিন

দুই মামলায় চিন্ময় দাসের জামিন