আমেরিকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রধান

  • আপলোড সময় : ২৭-০৪-২০২৫ ১১:৫৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৪-২০২৫ ১১:৫৮:৩৩ অপরাহ্ন
সুনামগঞ্জ বিশ্ববিদ্যালয় নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে স্মারকলিপি প্রধান
সিলেট, ২৭ এপিল : শান্তিগঞ্জ সমিতি সিলেটের উদ্যোগে গত বুধবার সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পূন:নির্ধারিত স্থানে স্থাপনের দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি পালন করেেছে। সেই ধারাবাহিকতায় কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কাছে সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে রবিবার (২৭ এপ্রিল) স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ সমিতি সিলেটের আহবায়ক বিশিষ্ট ব্যাংকার মো: কবিরুল ইসলাম, সমিতির সদস্য সচিব ও শান্তিগঞ্জ জেবিবি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি এমদাদুল হক স্বপন, সমিতির সাবেক সহ সভাপতি বিশিষ্ট যুবনেতা এম.সোয়েব আহমদ, রেজওয়ানুল হক, সাবেক যুগ্ম সম্পাদক বিশিষ্ট ছাত্রনেতা শিহাব খান, সমিতির  সাবেক দপ্তর সম্পাদক বিশিষ্ট সাংবাদিক এম জে এইচ জামিল, সমিতির সাবেক আইন বিষয়ক সম্পাদক সিলেট মহানগর জজ কোর্টের অতিরিক্ত কৌশলী এডভোকেট আব্দুল হালিম রায়হান, সমিতির সাবেক সমাজসেবা সম্পাদক সাইদুল ইসলাম সাইদ, সমিতির সিনিয়র সদস্য দমইনুল ইসলাম শাহীন, বশির আহমদ ফারেস, আলী আহমদ ভুঁইয়া, সমিতির সাবেক সহ অর্থ সম্পাদক ছাত্রনেতা রাজিব হোসাইন প্রমুখ।
স্মারকলিপি প্রদান শেষে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে সবধরনের ষড়যন্ত্র বন্ধ করে দ্বিতীয় দফায় নির্ধারিত স্থানে বিশ্ববিদ্যালয় স্থাপন কার্যক্রম চালু রাখার জোর দাবি জানান। প্রকল্প নিয়ে যদি আর কোন ষড়যন্ত্র করা হয় তা হলে ঐক্যবদ্ধভাবে সুনামগঞ্জবাসী আন্দোলন গড়ে তুলবে বলে হুশিয়ারি দিয়েছেন। নতুন করে স্থানান্তরের দাবি যারা তুলেছেন তারা জেলাবাসীর সুবিধাজনক জায়গা থেকে বিশ্ববিদ্যালয় স্থানান্তর করে ভারতের সীমান্তবর্তী এলাকায় স্থাপনের দাবি করছেন যা অত্যন্ত দুঃখজনক ও রহস্যজনক। দ্রুত প্রশাসনিক ও একাডেমিক ভবন স্থাপন এবং শিক্ষার্থীদের পরিবহন ও আবাসিক সমস্যা লাঘবের দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২