আমেরিকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪ ধর্ম যার যার, রাষ্ট্র সবার : তারেক রহমান মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা ইশরাক হোসেনের কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত

মাধবপুরে মুয়াজ্জিন হত‍্যা মামলায় দুই ভাই গ্রেফতার

  • আপলোড সময় : ১২-০৫-২০২৩ ০৭:৪৩:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৩ ০৭:৪৩:২৪ পূর্বাহ্ন
মাধবপুরে মুয়াজ্জিন হত‍্যা মামলায় দুই ভাই গ্রেফতার
মাধবপুর, (হবিগঞ্জ) ১২ মে : উপজেলার রসুলপুর গ্রামে ঈদের দিন উচ্চ শব্দে সাউন্ড বক্সে গান বাজানোর ঘটনার প্রতিবাদ করায় মসজিদের মুয়াজ্জিন ইরফান আলীকে হত‍্যা মামলার পলাতক আসামী দুই সহোদরকে কিশোরগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন একই গ্রামের সেলিম মিয়ার ছেলে জয়নাল মিয়া (২৭) ও তার ছোট  ভাই  শুভ (১৯)।
মামলার তদন্তকারী কর্মকর্তা  মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আতিকুর রহমান গোপনসূত্রে খবর পেয়ে এক দল পুলিশসহ কিশোরগঞ্জ জেলার হোসেনপুর বাজারে একটি ফার্নিসারের দোকানে  শুক্রবার সকালে অভিযান চালিয়ে আলোচিত মুয়াজ্জিন  হত‍্যা মামলার অন‍্যমত আসামী দুই সহোদর কে গ্রেফতার করে। মাধবপুর থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান আলোচিত হত‍্যা মামলায়  এনিয়ে প্রধান আসামী সহ ৬জন কে গ্রেফতার করা হয়েছে।
জয়নাল ও শুভ হত‍্যাকান্ডের পর আত্মগোপনে গিয়ে গ্রেফতার এড়াতে  কিশোরগঞ্জের হোসেনপুরে গিয়ে একটি ফার্নিসার কারখানায় কাজ নেয়। শনিবার গ্রেফতার দুই সহোদর কে  আদালতে পাঠানো  হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২

ডেট্রয়েটে অ্যাপার্টমেন্টে আগুন, আহত ২