আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা

গ্রেটার বালুচর প্রবাসী সোস্যাল এসোসিয়েশনের সাধারণ সভা ও ঈদ পুণর্মিলনী

  • আপলোড সময় : ২৮-০৪-২০২৫ ১২:৪৪:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৪-২০২৫ ১২:৪৪:৩৪ অপরাহ্ন
গ্রেটার বালুচর প্রবাসী সোস্যাল এসোসিয়েশনের সাধারণ সভা ও ঈদ পুণর্মিলনী
লন্ডন, ২৮ এপ্রিল : লন্ডনের একটি অভিজাত হলে গ্রেটার বালুচর সোশাল এসোসিয়েশনের উদ্যোগে বার্ষিক সাধারণ সভা এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সংগঠনের সভাপতি মিনহাজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল হোসেন ও যুগ্ম সম্পাদক অধ্যাপক সাজিদুর রহমানের  যৌথ পরিচালনায় শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ট্রেজারার ফয়েজুর রহমান।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন বারা অফ টাওয়ার হ্যামলেট এর  স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহ্যাম কাউন্সিলের স্পিকার রহিমা রহমান, সাবেক স্পিকার আব্দুল মুকিত চুন্নু এমবিই, সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক স্পিকার কাউন্সিলার আয়াস মিয়া, কেবিনেট মেম্বার কাউন্সিলর আবু তালহা চৌধুরী, কাউন্সিলর বদরুল চৌধুরী, কাউন্সিলর শুভ হোসাইন, কাউন্সিলর সদরুজ্জামান খান, কাউন্সিলর ফয়জুর রহমান, কাউন্সিলর মুজিবুর রহমান, বালুচরের কৃতি সন্তান ডাক্তার আব্দুস সামাদ আজাদ, প্রবীন সাংবাদিক রহমত আলী, শামসিয়া সমিতির সভাপতি সৈয়দ জিল্লুল হক, সামাজিক সংগঠক ও শিক্ষানুরাগী কবি আবুল কালাম আজাদ ছোটন, উপদেষ্টা মল্লিক শাকুর ওয়াদুদ, আব্দুল আহাদ মকসুদ, ফরহাদ মিয়া, সংগঠনের  আহবায়ক  মহানুজ্জামান চৌধুরী, সংগঠনের উপদেষ্টা সারব আলী। সূচনা বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম, এছাড়াও বক্তব্য রাখেন সহসভাপতি সৈয়দ সোহেল আহমদ, সহসভাপতি শাহাদত হোসেন ফেরদৌস, সিনিয়র সদস্য ওয়াহদুর রহমান, সিনিয়র সদস্য আবুল হাসনাত চুনু,  নুরুল হক বাবর, সমাজ কর্মী আব্দুস সালাম, সদস্য রাজিব আহমেদ, প্রচার সম্পাদক ওবায়দুল হক মিন্টু প্রমুখ।
অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এটিএন তারকা ওয়াহিদুর রহমান ও তার দল। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন  সংগঠনের আপ্যায়ন সম্পাদক রাজুল ইসলাম ও তার প্রতিষ্ঠান, ওয়ার্কপারমিট ক্লাঊড এর ডাইরেক্টর এবং সংগঠনের সহপ্রচার সম্পাদক রিয়াদ আহমেদ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী বালুচরবাসী ও বিভিন্ন কমিউনিটির ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত

কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত