আমেরিকা , বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ , ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত বাইডেনের ক্ষমায় মুক্তি পাওয়া ব্যক্তি আবারও মাদক মামলায় অভিযুক্ত মিশিগানে বাংলাদেশি হিন্দুদের জন্য অন্তিম সেবা ফাউন্ডেশনের যাত্রা শুরু রাসায়নিক সন্দেহে পুরো সপ্তাহ বন্ধ মিশিগান স্টেট ইউনিভার্সিটির ওয়েলস হল ঢাবি শিক্ষক ড. সুদীপ চক্রবর্তীকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি শুক্রবার শুরু হচ্ছে হল্যান্ডের ঐতিহ্যবাহী ‘টিউলিপ টাইম’ উৎসব ৫ ঈগলের অস্বাভাবিক মৃত্যুতে ডেল্টা কাউন্টিতে চাঞ্চল্য, তদন্ত শুরু স্কুল নিরাপত্তায় নতুন ধাপ : ডেট্রয়েটে ফেসিয়াল রিকগনিশন চালু অন্টারিও উপকূলে ভূমিকম্প, মিশিগানেও কম্পন অনুভূত হার্পার উডসে ঘরোয়া পার্টিতে গুলিতে তরুণ নিহত ঢাবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা স্থগিত তালিকায় বাংলাদেশসহ ৭৫ দেশ সংসদ ভবনসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা নর্দার্ন মিশিগানের নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ লেক সুপিরিয়রে উদ্ধার সংস্কারের পর নতুন রূপে ফিরলো ডেট্রয়েটের শিল্পকলা জাদুঘর রিভারওয়াকে প্রাণচাঞ্চল্য ফিরে এলো, উন্মুক্ত করল কর্তৃপক্ষ টানা চতুর্থবার ‘বর্ষসেরা সংবাদপত্র’ নির্বাচিত হলো ‘দ্য ডেট্রয়েট নিউজ’ ১০ বছরে ২০ হাজার মানুষ হারানো মিশিগান অঞ্চল এখন ঘুরে দাঁড়াতে চায় অন্তর্বর্তী সরকারের দেওয়া ২ রাষ্ট্রদূতের চুক্তি বাতিল করল সরকার স্টার্লিং হাইটসে বিদ্বেষমূলক গ্রাফিতি, দুইজনের বিরুদ্ধে অভিযোগ

লন্ডনে কবি আজিজুল আম্বিয়ার কাব্যগ্রন্থ “উপমা ভালোবাসার” মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০১:২২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০১:২২:১৭ পূর্বাহ্ন
লন্ডনে কবি আজিজুল আম্বিয়ার কাব্যগ্রন্থ “উপমা ভালোবাসার” মোড়ক উন্মোচন
লন্ডন, ১ মে : সাংবাদিক ও কবি আজিজুল আম্বিয়ার কাব্যগ্রন্থ “উপমা ভালোবাসার” প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ইস্ট লন্ডনের ব্রাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। এটিএন বাংলার সিনিয়র প্রডিউসার উর্মি মাজহার-এর দক্ষ সঞ্চালনায় এই বর্ণাঢ্য আয়োজনে ছিল সাহিত্য, সংস্কৃতি ও সমাজের বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতি।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইব্রাহীম চৌধুরী খোকন, সম্পাদক, প্রথম আলো (উত্তর আমেরিকা সংস্করণ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর রহিমা রহমান, চেয়ার ও ফার্স্ট সিটিজেন, নিউহাম কাউন্সিল, এবং মঈন কাদরী, মেয়র, বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিল।
অনুষ্ঠানের শুরুতেই কবি আজিজুল আম্বিয়ার জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যা দর্শকদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে। ভার্চুয়ালি অনুষ্ঠানটিতে যোগ দেন ভারতের কবি শুভাগত দাশ গুপ্ত সহ আরও অনেকে।
আলোচনায় অংশ নেন কবি ও ছড়াকার ময়নূর রহমান বাবুল, ইতিহাসবিদ ফারুক আহমদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সমাজসেবক আব্দুস সাত্তার ও জালাল উদ্দিন,  সাইদুর রহমান রেনু, সাবেক প্রেসিডেন্ট বিসিসি, কবি এ কে এম আবদুল্লাহ, এবং আব্দুল আহাদ চৌধুরী। অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারলেও, প্রকাশনা কমিটির আহ্বায়ক সাংবাদিক মকিস মনসুর ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন স্মৃতি আজাদ, নজরুল ইসলাম অকিব, সেজুতি চৌধুরী জ্যোতি সহ আরও অনেকে। আবৃত্তিগুলো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
বক্তারা বলেন, কবি আজিজুল আম্বিয়ার কাব্যগ্রন্থ “উপমা ভালোবাসার” শুধুমাত্র ভালোবাসার নয়, বরং দেশপ্রেম, প্রবাসজীবন, মানবতা, ফিলিস্তিন সংকট ও জীবনের নানামুখী রূপ তুলে ধরেছে। সুশীল সমাজের এই বিপুল অংশগ্রহণ কবিকে নতুন উদ্যমে সাহিত্যচর্চায় অনুপ্রেরণা জোগাবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক ও ইকরা বাংলার প্রেসেন্টার কবি মিজানুর রহমান মীরু, ইউকেবিরিই সাবেক সভাপতি ড. আনছার উল্লাহ আহমদ, মিজবাহ জামাল, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান কামরুল আই রাসেল, এম এ মোমিন প্রমুখ সহ বিপুল সংখ্যক কমিউনিটির নেতৃবৃন্দ। উপস্থিত সকলের উচ্ছ্বসিত প্রশংসা আর সম্মাননায় কবি আজিজুল আম্বিয়ার সাহিত্য যাত্রার নতুন অধ্যায়ের শুরুটি হয়ে উঠল অনন্য ও গৌরবোজ্জ্বল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে বর্ণিল আয়োজনে ইউএসবি বৈশাখী উৎসব

মিশিগানে বর্ণিল আয়োজনে ইউএসবি বৈশাখী উৎসব