আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে

লন্ডনে কবি আজিজুল আম্বিয়ার কাব্যগ্রন্থ “উপমা ভালোবাসার” মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ০১-০৫-২০২৫ ০১:২২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৫-২০২৫ ০১:২২:১৭ পূর্বাহ্ন
লন্ডনে কবি আজিজুল আম্বিয়ার কাব্যগ্রন্থ “উপমা ভালোবাসার” মোড়ক উন্মোচন
লন্ডন, ১ মে : সাংবাদিক ও কবি আজিজুল আম্বিয়ার কাব্যগ্রন্থ “উপমা ভালোবাসার” প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় ইস্ট লন্ডনের ব্রাডি আর্ট অ্যান্ড কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই প্রকাশনা উৎসবে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান। এটিএন বাংলার সিনিয়র প্রডিউসার উর্মি মাজহার-এর দক্ষ সঞ্চালনায় এই বর্ণাঢ্য আয়োজনে ছিল সাহিত্য, সংস্কৃতি ও সমাজের বিশিষ্টজনদের প্রাণবন্ত উপস্থিতি।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইব্রাহীম চৌধুরী খোকন, সম্পাদক, প্রথম আলো (উত্তর আমেরিকা সংস্করণ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাউন্সিলর রহিমা রহমান, চেয়ার ও ফার্স্ট সিটিজেন, নিউহাম কাউন্সিল, এবং মঈন কাদরী, মেয়র, বার্কিং অ্যান্ড ডেগেনহাম কাউন্সিল।
অনুষ্ঠানের শুরুতেই কবি আজিজুল আম্বিয়ার জীবন ও সাহিত্যকর্ম নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়, যা দর্শকদের মধ্যে গভীর আগ্রহ সৃষ্টি করে। ভার্চুয়ালি অনুষ্ঠানটিতে যোগ দেন ভারতের কবি শুভাগত দাশ গুপ্ত সহ আরও অনেকে।
আলোচনায় অংশ নেন কবি ও ছড়াকার ময়নূর রহমান বাবুল, ইতিহাসবিদ ফারুক আহমদ, সিনিয়র সাংবাদিক সৈয়দ নাহাস পাশা, সমাজসেবক আব্দুস সাত্তার ও জালাল উদ্দিন,  সাইদুর রহমান রেনু, সাবেক প্রেসিডেন্ট বিসিসি, কবি এ কে এম আবদুল্লাহ, এবং আব্দুল আহাদ চৌধুরী। অসুস্থতার কারণে উপস্থিত থাকতে না পারলেও, প্রকাশনা কমিটির আহ্বায়ক সাংবাদিক মকিস মনসুর ভিডিও বার্তার মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন স্মৃতি আজাদ, নজরুল ইসলাম অকিব, সেজুতি চৌধুরী জ্যোতি সহ আরও অনেকে। আবৃত্তিগুলো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।
বক্তারা বলেন, কবি আজিজুল আম্বিয়ার কাব্যগ্রন্থ “উপমা ভালোবাসার” শুধুমাত্র ভালোবাসার নয়, বরং দেশপ্রেম, প্রবাসজীবন, মানবতা, ফিলিস্তিন সংকট ও জীবনের নানামুখী রূপ তুলে ধরেছে। সুশীল সমাজের এই বিপুল অংশগ্রহণ কবিকে নতুন উদ্যমে সাহিত্যচর্চায় অনুপ্রেরণা জোগাবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান, সাধারণ সম্পাদক ও ইকরা বাংলার প্রেসেন্টার কবি মিজানুর রহমান মীরু, ইউকেবিরিই সাবেক সভাপতি ড. আনছার উল্লাহ আহমদ, মিজবাহ জামাল, মুক্তিযোদ্ধা এম এ মান্নান, নুরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান কামরুল আই রাসেল, এম এ মোমিন প্রমুখ সহ বিপুল সংখ্যক কমিউনিটির নেতৃবৃন্দ। উপস্থিত সকলের উচ্ছ্বসিত প্রশংসা আর সম্মাননায় কবি আজিজুল আম্বিয়ার সাহিত্য যাত্রার নতুন অধ্যায়ের শুরুটি হয়ে উঠল অনন্য ও গৌরবোজ্জ্বল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার