আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

'ওষুধবিহীন স্বাস্থ্যকর জীবনযাপনের ৮টি গোপন সূত্র' বইয়ের মোড়ক উন্মোচন

  • আপলোড সময় : ০২-০৫-২০২৫ ০১:০১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৫-২০২৫ ০১:০১:২১ অপরাহ্ন
'ওষুধবিহীন স্বাস্থ্যকর জীবনযাপনের ৮টি গোপন সূত্র' বইয়ের মোড়ক উন্মোচন
ঢাকা, ২ মে : আজ শুক্রবার, ঢাকা বিশ্বাবিদ্যালয়ের আর.সি. মজুমদার আর্টস অডিটোরিয়ামে বিকাল ৩টায় অনুষ্ঠিত হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত কার্ডিওলজিস্ট এবং অল্টারনেটিভ চিকিৎসক ডা. মুজিবুর রহমানের লেখা বই “ওষুধ বিহীন স্বাস্থ্যকর জীবনযাপনের ৮টি গোপন সূত্র” এর মোড়ক উন্মোচন ও সেমিনার।
মোড়ক উন্মোচন শেষে আয়োজিত সেমিনারে ডা. মুজিবুর রহমান বলেন, “আজকের দ্রুতগতির বিশ্বে স্বাস্থ্যকর জীবনযাপন ক্রমশ কঠিন হয়ে পড়ছে। অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, পরিবেশের নানাবিধ দূষণ এবং দীর্ঘস্থায়ী মানসিক চাপের কারণে আমাদের শরীরে নানা জটিলতা ও অসুস্থতা দেখা দিচ্ছে।”
তিনি জানান, তাঁর লেখা এই বইটিতে ব্যাবহারিক এবং বিজ্ঞানসম্মত পদ্ধতির মাধ্যমে স্বাস্থ্য পুনরুদ্ধার ও সুস্থতার জন্য সামগ্রিক প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির ওপর গুরুত্ব দেয়া হয়েছে। তিনি আরও জানান, দীর্ঘ বছরের গবেষণা এবং বাস্তবজীবনে প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি প্রয়োগের মাধ্যমে স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানগুলো তিনি তাঁর এই বইটিতে বেশ সহজ-সরল ও কার্যকরভাবে উপস্থাপন করেছেন।
ডা. রহমান তাঁর বক্তব্যের শেষ পর্যায়ে শরীরের প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াগুলো অনুসরণে সুষম পুষ্টি, সর্বোত্তম ব্যায়াম, চাপ ব্যাবস্থাপনা, বিষমুক্তকরন কৌশলসমূহ সংক্ষিপ্ত আকারে তুলে ধরেন। সবশেষে তিনি উপস্থিত শ্রোতা ও গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। 
অনুষ্ঠানে ঢাকা বিশ্বাবিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ছাড়াও উপস্থিত ছিলেন আয়োজক ও সহযোগী প্রতিষ্ঠান হাউস অব হারমনি ও ভ্যানটেজ ন্যাচারাল হেলথ সেন্টার এর পরিচালক ও কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন অনুষদের ছাত্রছাত্রী, অভিভাবক সহ নানা শ্রেণী-পেশার মানুষ। 
বইটি সংগ্রহে আগ্রহীরা Rokomari.com-এর লিংকে (https://www.rokomari.com/book/461759/oshud-bihin-sasthokor-jibon-japoner-8ti-gopon-sutro) অর্ডার করতে পারেন। এছাড়াও, ‘হাউস অব হারমনি’-এর বাংলাদেশ অফিসে (বিডিডিএল ওয়াহেদ টাওয়ার, ৯৪, সিটি সেন্টারের পেছনে, মতিঝিল সি/এ, ঢাকা-১০০০), তাদের ওয়েবসাইট www.houseofharmony.com.bd, সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ অথবা হটলাইন নম্বর 09639-217090-এ যোগাযোগ করেও বইটি সংগ্রহ করা যাবে। খবর প্রেস বিজ্ঞপ্তির। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়