আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি
মদ্যপ চালক গ্রেপ্তার, তদন্তে পুলিশ

হাইওয়েতে দুর্ঘটনার পর গাড়ি থেকে নেমে নিহত ডেট্রয়েটের ব্যক্তি

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০১:২১:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০১:২১:০৫ পূর্বাহ্ন
হাইওয়েতে দুর্ঘটনার পর গাড়ি থেকে নেমে নিহত ডেট্রয়েটের ব্যক্তি
সেন্ট ক্লেয়ার শোরস, ৩ মে : সোমবার রাতে ইন্টারস্টেট ৯৪ হাইওয়েতে দুইটি গাড়ির ধাক্কায় ডেট্রয়েটের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে ঘটেছে বলে ধারণা করছে পুলিশ।
মিশিগান স্টেট পুলিশ জানায়, রাত সাড়ে ৯টার দিকে সেন্ট ক্লেয়ার শোরসের ১০ মাইল রোডের কাছে আই-৯৪ এ দুর্ঘটনার খবর পেয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তদন্তকারীরা জানান,  একজন ব্যক্তি ফ্রিওয়েতে একক-গাড়ি দুর্ঘটনায় একক গাড়ি দুর্ঘটনায় পড়েন এবং তার গাড়ি বাঁ পাশের শোল্ডারে থামার পর তিনি গাড়ি থেকে নেমে যান। এ সময় অন্য একটি গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোডের বাইরে চলে গিয়ে ঐ ব্যক্তিকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার মাঝে পড়ে যান এবং তখন আরেকটি গাড়ি তাকে দ্বিতীয়বারের মতো চাপা দেয়। দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বয়স ৩৫ বছর এবং তিনি ডেট্রয়েটের বাসিন্দা ছিলেন।
প্রথম ধাক্কা দেওয়া গাড়ির চালক, ৩০ বছর বয়সী একজন ডেট্রয়েটবাসী, মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে গ্রেফতার হয়েছেন। অপর চালকের বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। ভিকটিম ও অভিযুক্ত ড্রাইভারের নাম এখনো প্রকাশ করা হয়নি।
মিশিগান স্টেট পুলিশের ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ' বলেন, "হাইওয়েতে কখনো গাড়ি থেকে না নামাই নিরাপদ। গাড়িতে থাকুন এবং সিটবেল্ট বাঁধা রাখুন। এবং অবশ্যই, মদ্যপ অবস্থায় গাড়ি চালাবেন না। এই দুর্ঘটনাটি সম্পূর্ণভাবে প্রতিরোধযোগ্য ছিল।" এই ঘটনাটি এখনো তদন্তাধীন রয়েছে এবং গাড়ির প্রযুক্তিগত পরিদর্শন, মেডিকেল পরীক্ষার রিপোর্ট ও রক্ত পরীক্ষার ফলাফলের জন্য অপেক্ষা করা হচ্ছে।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর