আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

সংবাদ সম্মেলন থেকে নারী সাংবাদিককে বের করে দেওয়ার অভিযোগ

  • আপলোড সময় : ০৩-০৫-২০২৫ ০১:২৭:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৫-২০২৫ ০১:২৭:১৩ অপরাহ্ন
সংবাদ সম্মেলন থেকে নারী সাংবাদিককে বের করে দেওয়ার অভিযোগ
ভুক্তভোগী সাংবাদিক মনিকা চৌধুরী

বরিশাল, ৩ মে (ঢাকা পোস্ট) : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের সংবাদ সম্মেলন থেকে মনিকা চৌধুরী নামে এক নারী সাংবাদিককে বের করে দেওয়া হয়েছে। তিনি দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া প্রতিবেদক। ‘হুজুরেরা নারী সাংবাদিক পছন্দ করবেন না’ বলে তাকে বের করে দেওয়া হয়। শনিবার (৩ মে) দুপুরে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়েছে বিভিন্ন মহলে।
মনিকা চৌধুরী বলেন, সকালে বরিশাল প্রেসক্লাবে চরমোনাই হুজুরের সংবাদ সম্মেলনের খবর পেয়ে সেখানে যাই। তখন সংবাদ সম্মেলন শুরু হয়নি। যথারীতি অন্যান্য সাংবাদিকদের সাথে আমার ক্যামেরা-বুম প্রস্তুত করে ফুটেজ নিচ্ছিলাম। তখন হুজুরের অনুসারী কয়েকজন এসে বললেন, ‘আপনি একজন নারী। আপনি এখানে থাকতে পারবেন না। আমাদের এখানে নারী সাংবাদিক গ্রহণযোগ্য নয়। আপনি বেরিয়ে যান।’
তিনি বলেন, আমি জানতে চাই নারী সাংবাদিক কেন গ্রহণযোগ্য নয়? উত্তরে তারা বলেন, ‘এখানে অনেক হুজুর আছেন। তারা ব্যাপারটি পছন্দ করবেন না।’ অন্যান্য সহকর্মীরা তাদের এই কথার প্রতিবাদ করলে তারা বলেন, ‘নারী সাংবাদিক এখানে কিছুতেই থাকতে পারবেন না। তাকে এখান থেকে চলে যেতে হবে।’ ঘটনার পর আমি লজ্জা পেয়েছি, কান্না করেছি।  আমি তো একজন সংবাদকর্মী— নারী হই, পুরুষ হই, ট্রান্সজেন্ডার হই— আমি তো সেখানে সংবাদকর্মী পরিচয়ে দায়িত্ব পালন করতে গিয়েছি।
মনিকা চৌধুরী বলেন, আমার শহরে আমিসহ দু-একজন নারী সাংবাদিক আছেন। আমাকে সেখান থেকে বের করে দেওয়া শুধুমাত্র পেশাগত অসম্মান নয়, নারী হিসেবে অসম্মান নয়, আমি মনে করি এটি সাংবাদিক সমাজের প্রতি অসম্মান। মুফতি ফয়জুল করিম সংবাদ সম্মেলনের আয়োজন করেছিলেন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে আদালতে দায়ের হওয়ার মামলার বিষয়ে। কিন্তু যে আচরণের শিকার হলাম তাতে শঙ্কা তৈরি হয়েছে, তিনি যদি আমাদের সিটি কর্পোরেশনের মেয়র হয়ে যান তাহলে সাধারণ নারীরা কতটা সম্মান পাবে! 
এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রথমে এড়িয়ে যেতে চাইলেও পরে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, আমি আগেই বলেছি বিষয়টি আমি জানি না, ঘটনাটি আমার দৃষ্টিগোচর হয়নি। দ্বিতীয় কথা, আমি একজন মুসলমান, আমাকে আমার ধর্ম পালন করার স্বাধীনতা দিতে হবে। রাষ্ট্রীয় আইন অনুযায়ী রাষ্ট্র চলবে, ব্যক্তিগতভাবে আমি ইসলাম পালন করতে বাধ্য।
প্রসঙ্গত, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে বিজয়ী ঘোষণার দাবিতে দীর্ঘ আন্দোলনের অংশ হিসেবে আজ সংবাদ সম্মেলনের আয়োজন করেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কমিটি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর