আমেরিকা , বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ , ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩
বদরুল সভাপতি, তরিক সাধারণ সম্পাদক

গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের নয়া কমিটি গঠন

  • আপলোড সময় : ০৬-০৫-২০২৫ ১২:৫৯:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৫-২০২৫ ১২:৫৯:৩০ অপরাহ্ন
গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের নয়া কমিটি গঠন
ওয়ারেন, ৬ মে : গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের এক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। গত রোববার দুপুরে শহরের আলিফ রেস্টুরেন্টে সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট দীপক চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক এজেডএম  ওবায়দুল্লাহ। সভা দুই ধাপে অনুষ্টিত হয়। শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের অফিস সম্পাদক মোঃ আশরাফুল আমিন।
প্রথম অধিবেশনে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা গোলাম কিবরিয়া হেলাল, জালাল উদ্দিন, আব্দুস সালাম, অধ্যাপক আমিনুল হক, মোনাফ আহমেদ বাবুল এবং পৃষ্টপোষকদের মধ্যে বক্তব্য রাখেন  আক্তার হোসেন মাসুক,রোসেন্দ্র কুমার দাস, গোলাম আজম মাসুক, আব্দুল মালিক ও আব্দুল হক। 
বক্তরা সংগঠনের বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং বলেন বিদেশের মাটিতে অনেক ব্যাস্ততার মধ্যে ও এক ঝাক তরুণদের নিয়ে গঠিত গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের কার্যক্রম সত্যিই প্রশংসনীয় এবং কমিউনিটিতে এই সংগঠন অবদান রাখার পাশাপাশি গোয়াইনঘাটের জন্য ও কাজ করে যাচ্ছে।
আরো বক্তব্য রাখেন  মোঃ আব্দুল লতিফ বাবুল, মোঃ কামাল আবেদীন, জয়নাল উদ্দিন, মফিজুর রহমান, মোঃ হেলাল আবেদীন, আব্দুল খালিক, ইফতেখার হেলাল, দিলওয়ার হোসেন,কয়েস আহমেদ, প্রভাষক আলিম উদ্দিন, বেলাল আজাদ, বেলাল উদ্দিন মাস্টার, ওলিউর রহমান, রানু মিয়া, আবুল হাসনাত রতন, মোহাম্মদ মুসা, হারুনুর রশিদ, কামরুল হাসান, রাশেদুজ্জামান রাসেল, শরীফ আহমেদ, মাসুম আহমেদ, রায়হান আহমেদ,সালমান আহমেদ শিপলু মিয়া প্রমুখ নেতৃবৃন্দ।
প্রথম অধিবেশন শেষে মধ্যাহ্নভোজের পর দ্বিতীয় অধিবেশনে মিশিগানে বসবাসরত সকল গোয়াইনঘাটবাসীর উপস্থিতিতে এক প্রাণবন্তপরিবেশে দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে মোঃ নজরুল ইসলাম বদরুলকে সভাপতি ও তরিক উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট ২০২৫-২০২৬ সালের জন্য পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ গঠন করা হয় এবং ৫ সদস্য বিশিষ্ট  উপদেষ্টা পরিষদ ও ৫ সদস্য বিশিষ্ট পৃষ্টপোষক পরিষদ গঠন করা হয়। নবগটিত কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম বদরুল ও সাধারণ সম্পাদক  তরিক উদ্দিন স্বাগত বক্তব্যে গোয়াইনঘাটবাসীর প্রাণের সংগঠন গোয়াইনঘাট এসোসিয়েশন অফ মিশিগানের ভবিষ্যত কার্যক্রমকে বেগবান করার জন্য সকল প্রবাসী গোয়াইনঘাটবাসীর ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন এবং সবাইকে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সর্বশেষে সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহ, সাধারণ ও সম্পাদক এডভোকেট দীপক চৌধুরী তাদের বিদায়ী বক্তব্যে আবেগআপ্লুত হয়ে যান এবং বলেন দীর্ঘ দায়িত্বকালীন সময়ে সবার সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস