আমেরিকা , শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬ , ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা

মাদারীপুরে ‘শিরক’ অভিযোগে শতবর্ষী বটগাছ কাটা হলো

  • আপলোড সময় : ০৭-০৫-২০২৫ ১২:৫২:৪৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৫-২০২৫ ১২:৫২:৪৫ পূর্বাহ্ন
মাদারীপুরে ‘শিরক’ অভিযোগে শতবর্ষী বটগাছ কাটা হলো
মাদারীপুর, ৭ মে : মাদারীপুর জেলার শিরখাড়া ইউনিয়নের আলম মীরার কান্দি গ্রামে একটি শতবর্ষী বটগাছকে ‘শিরক’ আখ্যা দিয়ে কেটে ফেলার ঘটনা ঘটেছে, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি করেছে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমার নদীর তীরে অবস্থিত এই বটগাছটি স্থানীয় মুসলমান ও হিন্দু উভয় ধর্মের মানুষের কাছে বিশেষ গুরুত্ব বহন করত। তারা গাছটির গোড়ায় মোমবাতি, আগরবাতি জ্বালিয়ে মানত করতেন এবং রোগবালাই থেকে মুক্তি লাভের আশায় সেখানে নতুন কাপড়, মিষ্টি ও অন্যান্য জিনিসপত্র রেখে যেতেন।
সম্প্রতি বৈশাখ উপলক্ষে গাছটির নিচে মেলা ও বাউল গান আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু এক পক্ষের বাধার কারণে সেই আয়োজন থেকে স্থানীয়রা পিছিয়ে আসেন। তবে মানতের বিষয়টি চলতে থাকে। সোমবার সকালে স্থানীয় কিছু আলেম ও জনতা মিলে গাছটি কাটতে শুরু করেন। বর্তমানে গাছটির গোড়ার কিছু অংশ কাটা বাকি রয়েছে।
মাদারীপুর বন বিভাগের জেলা বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "আমরা ঘটনাটি শুনেছি এবং সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং তারা যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।"
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব জানান, "গাছটি এখনও জীবিত আছে এবং আমরা গাছটি বাঁচিয়ে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবো। যারা এই কাজের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে গাছের মালিক হান্নান হাওলাদার ও সাত্তার হাওলাদারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।" এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”

“কণ্ঠে ছিল গান, পথে ছিল মৃত্যু- পেহেলি ভৈরবীর করুণ বিদায়”