আমেরিকা , শনিবার, ০৭ মার্চ ২০২৬ , ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সুশৃঙ্খল যাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য কমানো সম্ভব : প্রধানমন্ত্রী ঐতিহাসিক ৭ই মার্চ আজ মধ্যপ্রাচ্য সংকটে ঢাকার ফ্লাইট সূচিতে বিপর্যয় সহযোগিতার ভিত্তিতে বিশ্বসম্পর্ক শক্তিশালী করবে বাংলাদেশ : তারেক রহমান সংসদীয় রাজনীতি নিয়ে জামায়াতের সঙ্গে মার্কিন আলোচনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক জোরদারে আগ্রহী ওয়াশিংটন : পল কাপুর  যুক্তরাষ্ট্রকে বাণিজ্যচুক্তি নিয়ে আশ্বস্ত করল বাংলাদেশ, থাকছে পর্যালোচনার সুযোগ বাংলাদেশে মার্কিন নাগরিকদের  খোঁজখবর নিলেন রাষ্ট্রদূত বাংলাদেশের কৃষি বাণিজ্য জোরদারে আগ্রহী যুক্তরাষ্ট্র : ক্রিস্টেনসেন ঢাকায় পৌঁছেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী বসন্তের রঙে মিলনের দোলযাত্রা আজ চিফ হুইপ নূরুল ইসলাম, হুইপ ৬ জন :  শপথ কাল দুই দিনের সফরে ঢাকা যাচ্ছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অভিবাসী ভিসা স্থগিত, ভিজিট ভিসায় সমস্যা নেই : ঢাকার মার্কিন দূতাবাস ঢাকায় মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার খামেনির মৃত্যুর খবর নিশ্চিত, ইরানে ৪০ দিনের শোক ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি নিহত : ইরান নীরব ইরানি জনগণকে সরকার নিয়ন্ত্রণের আহ্বান ট্রাম্পের খামেনি জীবিত : পররাষ্ট্রমন্ত্রীর বার্তা বাংলাদেশে ২৭ দিনে ১০ বার ভূকম্পন, জনমনে উদ্বেগ

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০১:০৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০১:০৭:৩১ পূর্বাহ্ন
দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ
ঢাকা, ৮ মে (ঢাকা পোস্ট) : ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর দেশ ছাড়লেন ওই সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন বলে নিশ্চিত হয়েছে ঢাকা পোস্ট।   শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।  সূত্রটি জানিয়েছে, রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।   
সূত্রটি জানিয়েছে, গত রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি।  পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) ইমিগ্রেশন বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, আমি আজ সকালে জানতে পেরেছি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশত্যাগ করেছেন।  তার নামে হত্যা মামলা ছিল। এটা এসবি জেনেও কি ক্লিয়ারেন্স দিয়েছে? জানতে চাইলে তিনি বলেন, তিনি কোন হত্যা মামলার আসামি এটা আমরা জানি না। আর হত্যা মামলা থাকলেই যে তাকে ক্লিয়ারেন্স দেওয়া যাবে না বিষয়টি এরকম নয়। এটা আদালতের নির্দেশনা লাগবে। তাকে গ্রেপ্তারে বা দেশত্যাগে আদালতের নিষেধাজ্ঞা ছিল না।
তিনি আরও বলেন, সংবিধানের ৩৪ ও ১০২ ধারা অনুযায়ী বাংলাদেশি কোনো নাগরিককে যাতায়াতে বাধা দেওয়া যাবে না। যদি আদালতের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা না থাকে। তার ব্যাপারে নিষেধাজ্ঞার কোনো নির্দেশনা আমরা পাইনি। কোনো মামলায় তাকে আটক বা গ্রেপ্তারের জন্য পুলিশের পক্ষ থেকেও কোনো আর্জি বা আবেদন ছিল না। 
আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে। গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে। ১৪ জানুয়ারি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা হওয়ার আগে কিশোরগঞ্জ জেলায় আওয়ামী লীগ নেতাদের আসামি করে প্রায় অর্ধশত মামলা হয়। তবে সেসব কোনো মামলাতেই আবদুল হামিদকে আসামি করা হয়নি।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে প্রতিবন্ধী মেয়ের ধর্ষণ মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

হবিগঞ্জে প্রতিবন্ধী মেয়ের ধর্ষণ মামলা তুলে নিতে হুমকির অভিযোগ