আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

রাস্তা পার হওয়ার সময় হুইলচেয়ারে থাকা ব্যক্তি গাড়ির ধাক্কায় নিহত

  • আপলোড সময় : ০৮-০৫-২০২৫ ০২:১৭:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৫-২০২৫ ০২:১৭:৫৮ পূর্বাহ্ন
রাস্তা পার হওয়ার সময় হুইলচেয়ারে থাকা ব্যক্তি গাড়ির ধাক্কায় নিহত
অ্যান আরবার, ৮ মে : রাস্তা পার হওয়ার সময় হুইলচেয়ারে বসা ৭৯ বছর বয়সী এক ব্যক্তি গাড়ির ধাক্কায় নিহত হয়েছেন। অ্যান আরবার পুলিশ জানিয়েছে, হিট অ্যান্ড রান দুর্ঘটনাটি সম্ভাব্য মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর ঘটনা হিসেবে তদন্ত করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, সোমবার রাত ১১টা ৫৮ মিনিটে নর্থ ফোর্থ অ্যাভিনিউয়ের ক্রসওয়াক দিয়ে ইস্ট হুরন স্ট্রিট পার হচ্ছিলেন অ্যান আরবারের বাসিন্দা ৭৯ বছর বয়সী রবার্ট মারে। হুইল চেয়ারে করে রাস্তা পার হওয়ার সময় ট্রাফিক সিগন্যাল বদলে যায়। হুরনের পূর্বমুখী একটি সাদা এসইউভি চৌরাস্তায় ঢুকে লোকটিকে ধাক্কা মারে। পুলিশ জানিয়েছে, ২২ বছর বয়সী অ্যান আরবারের ওই নারী চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। আধিকারিকরা সাড়া দিয়েছিলেন এবং মারেকে সহায়তা করেছিলেন। পরে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাকে মৃত ঘোষণা করা হয়। পরে চালক পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং তাকে ওয়াশটেনাও কাউন্টি কারাগারে রাখা হয়। মহিলার বিরুদ্ধে অভিযোগ ঘোষণা করা হয়নি এবং সন্দেহভাজন ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। বুধবার তাকে আদালতে হাজির করা হবে বলে ধারণা করছে পুলিশ। মিশিগানে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানো এবং মৃত্যু ঘটানোর শাস্তি ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী