আমেরিকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায়

নতুনধারার সকল জেলা-উপজেলায় ‘ঝাড়ু মিছিল’-এর ডাক

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৩ ১০:২৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৩ ১০:২৪:০৮ পূর্বাহ্ন
নতুনধারার সকল জেলা-উপজেলায় ‘ঝাড়ু মিছিল’-এর ডাক
ঢাকা, ১৩ মে : সারাদেশের রাজনীতিকদের ক্ষমতায় আসা বা থাকার চেষ্টা আর পুলিশ-প্রশাসনের দুর্নীতির প্রতিবাদে সকল জেলা-উপজেলা শাখায় ৩ মাসব্যাপী ‘ঝাড়ু মিছিল’ করবে নতুনধারা বাংলাদেশ এনডিবি। দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-দুঃশাসনরোধে কার্যকর পদক্ষেপ-এর পরিবর্তে নিবন্ধিত ৩৯ এবং অনিবন্ধিত ৯৮ টি রাজনৈতিক দলের অধিকাংশের নেতারা ক্ষমতায় আসার বা থাকার ভাগিদার হওয়ার চেষ্টায় ব্যস্ত, অন্যদিকে দ্রব্যমূল্য কমানোর জন্য-গ্যাস-বিদ্যু- তেল-বাড়ি ও গাড়ি ভাড়া কমাতে কোন উদ্যেগ গ্রহণ না করে রাতারাতি কোটিপতি হতে ব্যস্ত প্রশাসনের কর্তাদের অপরাধ-দুর্নীতি থামানোর দাবিতে নতুনধারার এমন ব্যতিক্রমী উদ্যেগ বলে জানান নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী। তিনি বলেন, আপনারা জানেন, সারাদেশে লাগামহীনভাবে বেড়ে চলেছে ছাত্র-যুব-জনতার স্বার্থবিরোধী-দুর্নীতিময় আগ্রাসন। এই আগ্রাসন থামানোর জন্য নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিদেরকে নিয়ে সংখ্যায় কম হলেও অতিতের কাফন মিছিল, তরকারি মিছিল, কাঁটা তার মিছিল, ভূখা মিছিল, চুলা মিছিল, জুতা মিছিল, হ্যারিকেন মিছিল, ব্লাকর‌্যালী, মশারী মিছিলসহ অন্যান্য কর্মসূচির চেয়ে শক্তিশালী ও পরিকল্পিতভাবে এই ‘ঝাড়ু মিছিল’ অনুষ্ঠিত হবে। বিভাগীয় শহর ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, সিলেট, রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে ধারাবাহিকভাবে বাস্তবায়নের জন্য ৮  বিভাগে ৮ টি ‘ঝাড়ু মিছিল’ বাস্তবায়ন কমিটিও করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন নতুনধারার ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী।
১ জুন ৩০ আগস্ট পর্যন্ত এই কর্মসূচিগুলোতে কেন্দ্র থেকে অংশগ্রহণ করবেন নতুনধারার প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান আজাদ, ফজলুল হক, চেয়ারম্যান মোমিন মেহেদী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারকজানাম ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্তসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন

হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন