আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত

ফোর্ড গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনায় ডিয়ারবর্নে চারজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৯-০৫-২০২৫ ০১:০৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৫-২০২৫ ০১:০৩:৫০ পূর্বাহ্ন
ফোর্ড গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনায় ডিয়ারবর্নে চারজন গ্রেপ্তার
ডিয়ারবর্ন, ৯ মে : ফোর্ড মোটর কোম্পানির গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনায় মঙ্গলবার চারজনকে গ্রেপ্তার করেছে ডিয়ারবর্ন পুলিশ। ডিয়ারবর্ন পুলিশ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, চুরির সঙ্গে জড়িত সন্দেহে ডিয়ারবর্ন ও ক্যান্টন টাউনশিপের বাসভবন এবং ডেট্রয়েটের দুটি ব্যবসা প্রতিষ্ঠানে তল্লাশি অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, অভিযুক্তদের একজন ফোর্ডের বর্তমান কর্মচারী, যিনি যন্ত্রাংশগুলো চুরি করে নিয়মিতভাবে ডেট্রয়েটের একটি ব্যবসা প্রতিষ্ঠানে সরবরাহ করছিলেন। বেশ কয়েক মাস ধরে ফোর্ড মোটর কোম্পানির গ্লোবাল সিকিউরিটি বিভাগের সহায়তায় তদন্ত চালিয়ে আসছিল ডিয়ারবর্ন পুলিশের বিশেষ ইউনিট।
তল্লাশি অভিযানে চারজনকে আটক করা হলেও এখন পর্যন্ত সন্দেহভাজনদের পরিচয় প্রকাশ করা হয়নি। এছাড়া, ডেট্রয়েটের সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানটির নামও প্রকাশ করেনি কর্তৃপক্ষ, কারণ মামলাটি এখনও ওয়েইন কাউন্টি প্রসিকিউটর অফিসের আওতায় বিচারাধীন।
ডিয়ারবর্ন পুলিশ প্রধান ইসা শাহিন এক বিবৃতিতে বলেন,“আমাদের তদন্ত ইউনিটের অধ্যবসায় এবং পরিশীলিত কাজের মাধ্যমে এই গ্রেপ্তার সম্ভব হয়েছে। ফোর্ড মোটর কোম্পানির গ্লোবাল সিকিউরিটির সহায়তা এই প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।”
তিনি আরও বলেন, “ডিয়ারবর্নে এ ধরনের অপরাধমূলক ষড়যন্ত্র আমরা কোনোভাবেই সহ্য করব না। এই ধরনের অপরাধ নির্মূল করতে আমরা সব ধরনের সম্পদ ব্যবহার করব।” এই বিষয়ে ডিয়ারবর্ন পুলিশের একজন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানাতে পারেননি।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর