আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

কখন কোন এলাকায় আঘাত হানবে ‘মোখা’

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৩ ১০:২৬:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৩ ১০:২৬:২৫ পূর্বাহ্ন
কখন কোন এলাকায় আঘাত হানবে ‘মোখা’
ঢাকা, ১৩ মে (ঢাকা পোস্ট) : ঘূর্ণিঝড় ‘মোখা’ রোববার (১৪ মে) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার আগে যেকোনো সময় উপকূলে আঘাত হানবে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শনিবার (১৩ মে) বিকেলে ঘূর্ণিঝড় মোখা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মোহাম্মদ আজিজুর রহমান।
ঘূর্ণিঝড়টির কারণে আর কোনো সিগন্যাল বাড়ানো হবে না জানিয়ে তিনি বলেন, ‘উপকূলে আঘাত হানার আগে আর কোনো সিগন্যাল দেওয়া হবে না। বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা এসব জেলায় এর প্রভাব পড়বে। এসময় ৫ থেকে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে।’ তিনি বলেন, ‘যেহেতু বাতাসের গতি ঘণ্টায় ১৭০ থেকে বেড়ে ১৯০ কিলোমিটার হয়েছে, সেহেতু এটি রোববারের আগে আঘাত হানার আশঙ্কা নেই। এই মুহূর্তে এটির শক্তি বাড়ারও শঙ্কা দেখছি না। অতিপ্রবল অবস্থায় এটা উপকূল অতিক্রম করবে। রোববার বিকেল থেকে সন্ধ্যা নাগাদ যেকোনো সময় এটা উপকূল অতিক্রম করবে। কক্সবাজার, টেকনাফ ও সেন্টমার্টিনে ৮ থেকে ১২ ফুটের বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হবে।’
হঠাৎ করে সিগন্যাল বাড়ানোর কারণ প্রসঙ্গে মোহাম্মদ আজিজুর রহমান বলেন, ‘৮, ৯ ও ১০ তিনটাই মহাবিপদ সংকেতের আওতায়। কোন অঞ্চল দিয়ে এটা অতিক্রম করবে তার ওপর নির্ভর করে ৮, ৯ ও ১০ নির্ধারণ করা হয়। যেহেতু কক্সবাজারের সন্নিকট টেকনাফ ও সেন্টমার্টিন দিয়ে ঝড়টি অতিক্রম করার আশঙ্কা আছে, সে কারণে কক্সবাজারকে মহাবিপদ দেখিয়েছি।’
এ আবহাওয়াবিদ বলেন, ‘ঘূর্ণিঝড়টি কেন্দ্রের পরিধি ৭৪ কিলোমিটার। এটি যদি সেন্টমার্টিনের দক্ষিণ দিক দিয়েও প্রবাহিত হয়, তাহলে কেন্দ্রের পরিধি বেড়ে যাওয়ায় এর প্রভাব সেন্টমার্টিন ও টেকনাফে পড়বে। উপকূলে ঘূর্ণিঝড়ের বড় অংশ রোববার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার আগে আঘাত হানার আশঙ্কা প্রায় ৯০ শতাংশ। আঘাত হানার পর মোখার ৪ থেকে ৬ ঘণ্টা প্রভাব থাকবে। তারপর এটি দুর্বল হয়ে পড়বে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন