আমেরিকা , সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ , ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পেট্রোলের দামে ঊর্ধ্বমুখী অস্থিরতা ৪ বার গুলিবিদ্ধ হয়েও বীরত্ব, ৯১১-এ ফোন কিশোরীর : ‘সে একজন বীর’ মিশিগানের রেলপথ উন্নয়নে ১৪৫ মিলিয়ন ডলার বরাদ্দ রেডফোর্ড টাউনশিপে ফস্টার কেয়ার হোমে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩ প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা

ট্রাম্পের মধ্যস্থতায় থামল যুদ্ধ

  • আপলোড সময় : ১০-০৫-২০২৫ ১০:৫৯:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৫-২০২৫ ১০:৫৯:০৩ পূর্বাহ্ন
ট্রাম্পের মধ্যস্থতায় থামল যুদ্ধ
ওয়ারেন, ১০ মে : সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, আমেরিকার মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, রাতভর আলোচনার পর দুই দেশ আকাশ, জল ও স্থলপথে সংঘর্ষ থামাতে রাজি হয়। বিকেল ৫টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।
এদিকে, ট্রাম্পের পোস্টের পর যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন ভারতীয় বিদেশসচিব বিক্রম মিস্রিও। সাংবাদিক বৈঠকে তিনি জানান, আজ বেলা ৩টা ৩৫ মিনিটে ভারতীয় সেনার ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও)-কে ফোন করেন পাকিস্তানের ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও)। এরপরই দুই পক্ষ আকাশ, জল এবং স্থলপথে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিকেল ৫ টা থেকেই দু’দেশের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হয়েছে। আগামী ১২ মে ফের দুই দেশের ডিজিএমও-র মধ্যে আলোচনা হবে বলেও জানানো হয়েছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারও সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন।
ভারত-পাকিস্তান যুদ্ধবিরতিতে রাজি হতেই মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিও এক্স পোস্টে লিখেছেন, ‘ভান্স (মার্কিন ভাইস প্রেসিডেন্ট) এবং আমি গত ৪৮ ঘণ্টা ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং শাহবাজ শরিফ, ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শংকর, পাক সেনাপ্রধান আসিম মুনির এবং ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং আসিম মালিক (আইএসআই প্রধান)-সহ ঊর্ধ্বতন ভারতীয় ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান সরকার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’
উল্লেখ্য, পারমাণবিক শক্তিধর প্রতিবেশি দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয় গত ২২ এপ্রিল। সেদিন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন। ওই হামলার ঘটানায় পাকিস্তানের মদদ আছে বলে অভিযোগ তোলে ভারত। তবে পাকিস্তান তা বারবার নাকচ করে আসছিল। পেহেলগাম হামলাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে উত্তেজনা শুরু হয়। সেই উত্তেজনার এক পর্যায়ে দেশ দুটির মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা শুরু হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
র‍্যাবের অবসান, নতুন নামে আসছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

র‍্যাবের অবসান, নতুন নামে আসছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন