আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার
সন্তানের শ্রদ্ধা আর ভালোবাসার উৎসব

বিশ্বজুড়ে মা দিবস আজ

  • আপলোড সময় : ১১-০৫-২০২৫ ০১:০০:১৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-০৫-২০২৫ ০১:০০:১৮ পূর্বাহ্ন
বিশ্বজুড়ে মা দিবস আজ
ওয়ারেন, ১১ মে : আজ রোববার, মে মাসের দ্বিতীয় রবিবার, বিশ্ব মা দিবস। বিশ্বের শতাধিক দেশে আজ পালিত হচ্ছে মাতৃত্বের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার এই বিশেষ দিনটি। এই দিনে মানুষ তাদের জীবনের সবচেয়ে আপন, ত্যাগী এবং ভালোবাসার প্রতীক ‘মা’কে বিশেষভাবে স্মরণ করে, ভালোবাসে ও শ্রদ্ধা জানায়।
মা একটি ছোট শব্দ হলেও এর মধ্যে নিহিত আছে পৃথিবীর সব থেকে পবিত্র, নিঃস্বার্থ ও বিশুদ্ধ সম্পর্কের গভীরতা। মা শুধু একজন অভিভাবক নন, তিনি সন্তানের প্রথম শিক্ষক, প্রথম বন্ধু এবং জীবনভর ছায়াস্বরূপ একজন সঙ্গী।
বিশ্ব মা দিবসের উৎস খুঁজতে গেলে পৌঁছাতে হয় প্রাচীন গ্রীসে। ধারণা করা হয়, মা দিবসের সূচনা হয়েছিল মাতৃরূপী দেবী সিবেল এবং রোমান দেবী জুনোর পূজার মাধ্যমে। পরবর্তীকালে এর আধুনিক রূপের সূত্রপাত ঘটে যুক্তরাষ্ট্রে।
১৯০৫ সালে আনা জারভিস নামের এক মার্কিন নারী মারা গেলে তার মেয়ে আনা মারিয়া রিভস জারভিস মায়ের স্মৃতিকে অমর রাখতে একটি বিশেষ দিনের প্রবর্তন করেন।
১৯০৭ সালে তিনি একটি সানডে স্কুলে প্রথম "মা দিবস" পালন করেন। এরপর তার আহ্বানে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেস ১৯১৪ সালের ৮ মে মে মাসের দ্বিতীয় রবিবারকে ‘মা দিবস’ হিসেবে স্বীকৃতি দেয়।
বর্তমানে যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, চীন, ব্রাজিল, রাশিয়া, জার্মানিসহ শতাধিক দেশে পালিত হচ্ছে মা দিবস। বিভিন্ন দেশে মা দিবস উদযাপনের ধরন ভিন্ন হলেও উদ্দেশ্য একই মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ।
‘মা’ শব্দটি এক অক্ষরের হলেও এর গভীরতা পরিমাপ করা অসম্ভব। মা তার সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, লালন-পালন করেন, জীবনের প্রতিটি ধাপে আগলে রাখেন। মা দিবসের মূল উদ্দেশ্য—সেই পরম ত্যাগী মানুষটির প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানো।
আজকের এই দিনে আসুন, আমরা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ—‘মা’র প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে সৈয়দপুর যুব  কল্যাণ পরিষদের নতুন  কমিটি, গুণীজন সংবর্ধনা

লন্ডনে সৈয়দপুর যুব  কল্যাণ পরিষদের নতুন  কমিটি, গুণীজন সংবর্ধনা