আমেরিকা , বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬ , ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোয় ফেডারেল বিচারকের দণ্ড ডেট্রয়েটে তরুণদের অপরাধমুক্ত  রাখতে  ‘অকুপাই দ্য সামার’ কর্মসূচি জার্সি উন্মোচনের মধ্য দিয়ে মিশিগান স্টাইকার্স এফসির যাত্রা শুরু মার্টিনকে মিশিগান ফেডারেল বিচারক পদে মনোনীত করলেন ট্রাম্প ডেট্রয়েট সুপারমার্কেটে অগ্নিসংযোগের ঘটনায় সন্দেহভাজন গ্রেপ্তার রোমুলাসে বিবাদের জেরে গোলাগুলি : নিহত ১, আহত ১ হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনের জামিন বহাল গর্ভের শিশুর লিঙ্গ প্রকাশ নিষিদ্ধ : হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হ্যামট্রাম্যাকে কুরআন পোড়ানোর হুমকি ঘিরে ব্যাপক উত্তেজনা বিশ্বজুড়ে মা দিবস আজ যুক্তরাষ্ট্রে নিহত ইউএসএফ শিক্ষার্থী বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা  পশ্চিমবঙ্গে ইতিহাস, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দুর শপথ মাউন্ট ক্লেমেন্সে ডাককর্মীকে  লক্ষ্য করে হুমকির অভিযোগ সাউথফিল্ডে শিশুদের ভিডিও ধারণ ও বিদ্বেষমূলক আচরণে এক ব্যক্তি অভিযুক্ত যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি পেলেন হবিগঞ্জের তন্ময় ড. ইউনূস, আসিফ নজরুলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা ক্র্যাটম বিক্রি ও বিতরণ নিষিদ্ধের পথে স্টার্লিং হাইটস সিটি কাউন্সিল সাইবার হামলায় থিমসবাজার  অচল, চার দিন পর পুনরুদ্ধার বোয়িংয়ের সঙ্গে ১৪ উড়োজাহাজ ক্রয় চুক্তি করল বিমান বাংলাদেশ
হাসপাতালে লড়ছেন মা

সড়ক দুর্ঘটনায় ভাঙল মা দিবসের স্বপ্ন, প্রাণ গেল নবজাতকের

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০১:৪১:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০১:৪১:০০ পূর্বাহ্ন
সড়ক দুর্ঘটনায় ভাঙল মা দিবসের স্বপ্ন, প্রাণ গেল নবজাতকের
ব্লুমফিল্ড টাউনশিপ, ১৩ মে : মা দিবসো আড়েন দিন দুটি গাড়ির সংঘর্ষে অকাল প্রসব হওয়া এক নবজাতক শিশুর মৃত্যু হয়েছে এবং শিশুটির মায়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। ব্লুমফিল্ড টাউনশিপ পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার দুপুর  দে;ড়টা নাগাদ সাউথ টেলিগ্রাফ রোডের ২১০০ ব্লকে (একটি আইহপ রেস্টুরেন্টের সামনে) দুইটি গাড়ির সংঘর্ষে আরও তিনজন আহত হন।
কর্তৃপক্ষ জানিয়েছে, একটি সাদা রঙের হোন্ডা অ্যাকর্ড মধ্যবর্তী বাঁক থেকে পূর্ব দিকে যাচ্ছিল, তখন একটি উত্তরগামী কালো জিপ গ্র্যান্ড চেরোকি গাড়িটিকে ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীরা জানান, জিপটি মিডিয়ান ক্রসিংয়ের রেড লাইট উপেক্ষা করে চালানো হচ্ছিল।
হোন্ডা অ্যাকর্ডে থাকা যাত্রীদের মধ্যে একজন নারী ২৩ সপ্তাহের গর্ভবতী ছিলেন। তাঁকে গাড়ি থেকে উদ্ধার করে কাছাকাছি হাসপাতালে নেওয়া হয়, যেখানে বিকাল ৪টার দিকে জরুরি সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে নবজাতকের জন্ম হয়। তবে পরদিন মা দিবসে শিশুটির মৃত্যু হয়। মা এখনও গুরুতর অবস্থায় আছেন বলে সোমবার পুলিশ জানায়। অ্যাকর্ডে থাকা এক শিশু পাসেঞ্জার সামান্য আহত হয়েছে। উভয় গাড়ির চালকরাও আহত হন এবং চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দক্ষিণ ওকল্যান্ড কাউন্টি ক্র্যাশ ইনভেস্টিগেশন টিমের সহায়তায় ঘটনার তদন্ত চলছে। যেকোনো প্রত্যক্ষদর্শী বা যাদের কাছে এই ঘটনার সম্পর্কিত কোনো তথ্য আছে, তারা ব্লুমফিল্ড টাউনশিপ পুলিশের (২৪৮) ৪৩৩-৭৭৫৫ এই  নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নুর জাহান আক্তার কাকলির  স্বাবলম্বী হওয়ার স্বপ্ন

নুর জাহান আক্তার কাকলির  স্বাবলম্বী হওয়ার স্বপ্ন