আমেরিকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান

মেট্রো ডেট্রয়েটে গরমের আমেজ, তাপমাত্রা পৌঁছাবে ৮০ ডিগ্রিতে

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০২:০০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০২:০০:৪২ পূর্বাহ্ন
মেট্রো ডেট্রয়েটে গরমের আমেজ, তাপমাত্রা পৌঁছাবে ৮০ ডিগ্রিতে
ডেট্রয়েট, ১৩ মে : এই সপ্তাহে মেট্রো ডেট্রয়েটবাসীদের জন্য থাকছে গ্রীষ্মের ছোঁয়া। ন্যাশনাল ওয়েদার সার্ভিস (NWS) জানিয়েছে, সপ্তাহজুড়ে তাপমাত্রা থাকবে স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি, ৮০ ডিগ্রির কাছাকাছি পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
সাধারণত এই সময়ে তাপমাত্রা থাকে প্রায় ৭০ ডিগ্রির আশেপাশে, তবে দেরি বসন্তে ১০ ডিগ্রি বেশি বা কম হওয়া অস্বাভাবিক নয় বলে জানিয়েছেন হোয়াইট লেক টাউনশিপে অবস্থিত আবহাওয়া দফতরের আবহাওয়াবিদ অ্যালেক্স মানিয়ন।
তিনি বলেন, "মধ্য-পশ্চিমাঞ্চল ও সেন্ট্রাল প্লেইনস থেকে আসা গরম বাতাস সপ্তাহের মাঝামাঝি সময়ে গ্রেট লেইকস অঞ্চলের দিকে সরে আসবে। এর প্রভাবেই দক্ষিণ-পশ্চিম দিক থেকে গরম আবহাওয়া চলে আসবে।"
AccuWeather পূর্বাভাস দিয়েছে যে মঙ্গলবার ও বুধবার: ৭০ ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকবে, সঙ্গে থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার ও শুক্রবার: ফের বাড়বে তাপমাত্রা, আবার ৮০ ডিগ্রি ছুঁবে থার্মোমিটার।
এপ্রিল ২৯ তারিখে বছরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৮৬ ডিগ্রি, যেটির কাছাকাছি পৌঁছাতে পারে এই সপ্তাহেও।
তবে সপ্তাহ শেষে আবার কিছুটা পরিবর্তন দেখা যাবে। শনিবার তাপমাত্রা নেমে আসবে নিচু ৭০-এ, রবিবার আরও কমে গিয়ে থাকতে পারে ৬০-এর উপরের দিকে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী

লন্ডনে বিকেএসপির সাবেক ক্যাডেটদের পুনর্মিলনী