আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা

গিব্রাল্টারে গুলির ঘটনায় দুইজন গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৩-০৫-২০২৫ ০১:২৬:৪৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৫-২০২৫ ০১:২৬:৪৯ অপরাহ্ন
গিব্রাল্টারে গুলির ঘটনায় দুইজন গ্রেপ্তার
গিব্রাল্ট, ১৩ মে : গত সপ্তাহান্তে গিব্রাল্টারে গুলিবর্ষণের ঘটনায় একজন আহত হওয়ার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, রোববার মিডল জিব্রাল্টার রোডের ১৩২০০ ব্লকের একটি স্থানে গোলাগুলির খবর পেয়ে কর্মকর্তাদের ডাকা হয়। তারা ঘটনাস্থলে পৌছে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পান । আহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, এবং বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, ওই ঘটনার সাথে জড়িত সন্দেহে ঘটনাস্থল থেকে দুইজনকে গ্রেফতার করেছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গুলির ঘটনাটি ঘটেছিল রবিবার দুপুরে জেপির ওয়াটারফ্রন্ট বার অ্যান্ড রেস্তোরাঁর পার্কিং লটে। তবে ব্যবসা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
যারা এই ঘটনার সম্পর্কে কোনো তথ্য জানেন, তাদেরকে গিব্রাল্টার পুলিশ বিভাগের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে — ফোন: (734) 676-1024 বা ইমেইল: [email protected]
মঙ্গলবার গিব্রাল্টার শহরের পাবলিক সেফটি বিভাগের পরিচালক ও পুলিশ প্রধান ব্রুস বুলার্ড জানান, মামলাটি চার্জ নির্ধারণের জন্য ওয়েইন কাউন্টি প্রসিকিউটর অফিসে পাঠানো হয়েছে।
মিশিগান স্টেট পুলিশের অপরাধ পরিসংখ্যান অনুযায়ী, গিব্রাল্টারে ২০১৯ সাল থেকে গুরুতর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১৯ সালে শহরে মাত্র ২টি গুরুতর হামলার রিপোর্ট ছিল, যা ২০২১ সালে বেড়ে দাঁড়ায় ৫টিতে, ২০২২ সালে ৬টি এবং ২০২৩ সালে ৭টি ঘটনায় পৌঁছায়। ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত এই ধরনের হামলার সংখ্যা ২৫০ শতাংশ বেড়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর