আমেরিকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল মিশিগানে সপ্তাহজুড়ে শরতের মৃদু আবহাওয়া, রাতে ঠান্ডা দুপুর ২টায় পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন ইশরাক জীবন বাঁচাতে রক্তদানের প্রতিযোগিতায় ইউএম ও ওহাইও স্টেট টেক্সাস টাউনশিপে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, আহত ৩ মহাষ্টমীতে ভক্তিময় মিশিগান, দুর্গা  টেম্পল ও কালীবাড়িতে জনস্রোত অনলাইনে শিশুকে যৌন শোষণের অভিযোগ, অভিযুক্ত মিশিগানের ব্যক্তি মনরো টাউনশিপে হামলায় নিহত হাই স্কুলের ১৫ বছর বয়সী শিক্ষার্থী মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে  মিশিগানে ‘নো কিংস’ বিক্ষোভ কক্সবাজারের টুপটুপ রিসোর্টে  আগুন, পাঁচজনের মরদেহ উদ্ধার মিশিগানে শারদীয় দুর্গোৎসবের বর্ণিল আবাহন, আজ মহাসপ্তমী বিতর্কিত ৩৭ ব্যালটে পাল্টে  গেল ফল, এগিয়ে মুহিত মাহমুদ ভারতে যাচ্ছে ফোর্ডের ব্যবসার অংশ, মিশিগানে ছাঁটাই ১৫৬ কর্মী মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট

ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক না করলে রেমিটেন্স বন্ধ 

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৫ ০২:০০:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৫ ০২:০০:০২ পূর্বাহ্ন
ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক না করলে রেমিটেন্স বন্ধ 
লন্ডন, ১৪ মে : গত সোমবার বার্মিংহামের আষ্টন রোডস্থ বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারে অনুষ্ঠিত সভায় ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিনত, বার্মিংহাম থেকে বিমানের ফ্লাইট চালু ও ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালু না করলে বৃটেন থেকে রেমিটেন্স বন্ধ ও বিমান বয়কট  করা হবে বলে ঘোষণা দেয়া হয় ।
বিশিষ্ট কমিউনিটি নেতা মোহাম্মদ ফয়েজ উদ্দিন এমবিইর সভাপতিত্বে ও ফয়জুর রহমান চৌধুরী এমবিইর  পরিচালনায় অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য‍ রাখেন ক‍্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লী ফান্কশনেল ওসমানী ইন্টারন‍্যাশনেল এয়ার পোর্টের আহবায়ক বিশিষ্ট সাংবাদিক  ও কমিউনিটি লিডার কে এম আবু তাহের চৌধুরী ও বিশেষ অতিথি হিসাবে বক্তব‍্য রাখেন  সংগঠণের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান কোরেশী, সদস্য সচিব মোহাম্মদ আব্দুর রব ,অর্থ সচিব সলিসিটর মোহাম্মদ ইয়াওর উদ্দিন  ও লুটন শাখার সেক্রেটারী সাংবাদিক মোঃ আনোয়ার হোসেন । বার্মিংহামের স্থানীয় নেতৃবৃন্দের মধ‍্যে বক্তব‍্য রাখেন - প্রবীন কমিউনিটি নেতা এম এ লতিফ জেপি, আজাদ চৌধুরী এমবিই, আব্দুল মালিক পারভেজ, কামরুল হাসান চুনু , সৈয়দ জামশেদ আলী, মাফিজ খান, আব্দুর রশীদ, আব্দুল কাদির আবুল, ফিরোজ খান, কাজী আঙ্গুর মিয়া, হাজী ইনামুর রহমান, ক্বারী আব্দুল মুকিত আজাদ, মুফতি তাজুল ইসলাম, মোস্তফা মিয়া, কামরুজ্জামান প্রমুখ । সভায় কমিউনিটি নেতা তোফাজ্জল হোসেন চৌধুরী, কমরেড মসুদ আহমদ, সুজাতুর রেজা সহ বহু নেতৃস্থানীয় ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
দীর্ঘ ২৩ বছরেও ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দরে পরিনত না করায় তীব্র ক্ষোভ প্রকাশ করে ক‍্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লী ফান্কশনেল ওসমানী ইন্টারন‍্যাশনেল এয়ার পোর্টের আহবায়ক বিশিষ্ট সাংবাদিক ও কমিউনিটি লিডার কে এম আবু তাহের চৌধুরী সহ সভায় বক্তারা বলেন -চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দর থেকে প্রতি সপ্তাহে ৫টি ফ্লাইট পরিচালনা করা হলেও সিলেট থেকে বিমান ছাড়া কোন ফ্লাইট দেওয়া হচ্ছেনা । বৃটেনের বার্মিংহাম এলাকায় আড়াই লাখ বৃটিশ বাংলাদেশী বসবাস করার পরও বিমান কোন ফ্লাইট দিচ্ছেনা । বিমান যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে । ওসমানী বিমান বন্দরে লাগেজ কেটে চুরি ও যাত্রী হয়রানী বৃদ্ধি পেয়েছে। প্রতিটি সরকার সিলেটবাসীর প্রতি বৈষম্যমূলক আচরন করছে। বক্তারা বলেন -আর কোন বৈষম্য সহ্য করা হবেনা।
সভার সভাপতি মোহাম্মদ ফয়েজ উদ্দিন এই সভাটি বাংলাদেশ মাল্টি পারপাস সেন্টার থেকে স্পন্সর করায় কৃতজ্ঞতা প্রকাশ ও ধন‍্যবাদ জ্ঞাপন করেন। সভায় বার্মিংহাম ও পার্শ্ববর্তী এলাকার বিপুল সংখ‍্যক নেতৃস্থানীয় ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
সভায় ফয়জুর রহমান চৌধুরী এমবিইকে আহ্বায়ক, আব্দুল মালিক পারভেজকে সদস‍্য সচিব ও আব্দুল কাদির আবুলকে অর্থ সচিব করে ৪৭ সদস‍্য ক‍্যাম্পেইন কমিটি বার্মিংহাম শাখা গঠন করা হয় ।
এদিকে ওসমানী বিমান বন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমান বন্দর  ও ওসমানী বিমান বন্দর থেকে বিদেশী ফ্লাইট চালুর দাবিতে ১৩ মে দুপুর ১ ঘটিকায় কার্ডিফ ওয়েলফেয়ার সেন্টারে এক সভা ক‍্যাম্পেইন কমিটি ইউকে ফর ফুল্লী ফান্কশনেল ওসমানী ইন্টারন‍্যাশনেল এয়ার পোর্টের  যুগ্ম আহ্বায়ক  কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সেক্রেটারি মোহাম্মদ আসকর আলীর পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন কার্ডিফ বাংলাদেশ  ওয়েলফেয়ার এসোসিয়েশন এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল হান্নান শহীদুল্লাহ্, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, গ্রেটার সিলেট কমিউনিটি সাউথ ওয়েলস রিজিওনাল সেক্রেটারি রকিবুর রহমান, ট্রেজারার এ বি রুনেল, নজির উদ্দিন,মাহমুদ হোসেইন, বদরুল হক মনসুর, ও  সাজেল আহমেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। 
সভাপতির বক্তব্যে ক‍্যাম্পেইন কমিটি ইউকের যুগ্ম আহ্বায়ক ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ফাউন্ডার্স কনভেনর বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সহ বক্তারা বলেছেন, অনতিবিলম্বে ওসমানী বিমান বন্দরের অসমাপ্ত কাজ সম্পন্নকরন ,অন‍্যান‍্য বিদেশী ফ্লাইট চালু ,বিমানের ভাড়া হ্রাস ও হয়রানী বন্ধ করতে হবে। বার্মিংহাম থেকে বিমানের সরাসরি ফ্লাইট চালু করতে হবে ।সরকার যদি এসব দাবী বাস্তবায়নে টালবাহানা করতে থাকে তাহলে আগামীতে রেমিটেন্স বন্ধ ও বিমান বয়কটের ডাক দেওয়া হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল

কুষ্টিয়ায় লালন আখড়াবাড়িতে টাইম বোমা, সঙ্গে পেট্রোল