আমেরিকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ , ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা সিঁদুরের রঙে বিজয়া, বিষাদের  সুরে মিশিগানে দেবীর বিদায় সাউথফিল্ডে গুলিতে একজন নিহত, ভুক্তভোগীর পরিচিত যুবক গ্রেপ্তার হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান সবাই বাংলাদেশি : তারেক রহমান হৃদরোগে মৃত্যুহারে মিশিগান ও  যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে ডেট্রয়েট

লজ ফ্রিওয়েতে গুলির ঘটনায় এক ব্যক্তি আহত, ট্রাফিকে বিশৃঙ্খলা

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০২:১০:৩৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০২:১০:৩৭ পূর্বাহ্ন
লজ ফ্রিওয়েতে গুলির ঘটনায় এক ব্যক্তি আহত, ট্রাফিকে বিশৃঙ্খলা
ডেট্রয়েট, ১৫ মে : ওকল্যান্ড কাউন্টির এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনায় বুধবার দুপুরে লজ ফ্রিওয়েতে (এম-১০) দক্ষিণমুখী ট্রাফিকে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। মিশিগান স্টেট পুলিশ  জানিয়েছে, দুপুর ২:৩৫টার দিকে এইট মাইল ও লজ ফ্রিওয়ে এলাকায় গুলির একটি ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ একটি গাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় ৬৪ বছর বয়সী বার্মিংহামের এক ব্যক্তিকে খুঁজে পায়। তিনি ঘটনাস্থলে সচেতন ছিলেন এবং কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
পুলিশ জানায়, ওই ব্যক্তির গাড়িতে একাধিক গুলির চিহ্ন ছিল। ধারণা করা হচ্ছে, লজ ও সেভেন মাইল রোডের সংযোগস্থলের আশপাশেই গুলির ঘটনা ঘটে থাকতে পারে।
MSP-এর ফার্স্ট লেফটেন্যান্ট মাইক শ ড বলেছেন, “তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং অনেক প্রশ্নের উত্তর এখনো অজানা। আমরা ঘটনাস্থলে প্রমাণ সংগ্রহ করছি, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলছি এবং ফ্রিওয়ে পুনরায় খুলে দেওয়ার চেষ্টা করছি।”
পুলিশ সন্দেহভাজন ব্যক্তি বা যানবাহনের সন্ধানে রয়েছে এবং যেকোনো তথ্য থাকলে 855.MICH.TIP or Crime Stoppers 800-SPEAK-UP. নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে।
লজ ফ্রিওয়ে বর্তমানে ইন্টারস্টেট ৬৯৬এর একটি গুরুত্বপূর্ণ ডিট্যুর রুট হওয়ায় এই ঘটনার ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়। বিকাল ৪:৪৩ মিনিটে মিশিগান ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্টেশন জানায়, দক্ষিণমুখী M-10 ও এইট মাইল র‍্যাম্প সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা

ঢাকায় প্রথমবারের মতো ফরাসি-বাংলা অপেরা