আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল
ব্যবসা অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ডেট্রয়েটের পেট্রোল পাম্পে গ্রাহকের ওপর গুলি, কর্মচারী গ্রেফতার 

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০২:১৪:০৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০২:১৪:০৮ পূর্বাহ্ন
ডেট্রয়েটের পেট্রোল পাম্পে গ্রাহকের ওপর গুলি, কর্মচারী গ্রেফতার 
ডেট্রয়েট, ১৫ মে : শহরের পূর্বাঞ্চলের একটি গ্যাস স্টেশন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ সোমবার রাতে এক কর্মচারী এক গ্রাহকের ওপর শটগান ছুঁড়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ডেট্রয়েট পুলিশের সহকারী প্রধান ফ্র্যাঙ্কলিন হেইস বলেন, ক্লার্ককে (কর্মচারী) গ্রেপ্তার করা হয়েছে এবং আহত ভুক্তভোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে তার আঘাত প্রাণঘাতী নয়। ঘটনাটি ঘটে ইস্ট ম্যাকনিকলস রোড ও কনান্ট স্ট্রিটে অবস্থিত একটি গ্যাস স্টেশনে।
হেইস বলেন, “গ্রাহকের প্রতি এ ধরনের আচরণ একেবারেই অগ্রহণযোগ্য। ব্যবসা চালানোর অনুমতি একটি বিশেষাধিকার, এবং আপনি যদি শহরের নাগরিকদের এভাবে আচরণ করেন, তাহলে আপনার জন্য এখানে কোনো স্থান নেই।”
ঘটনার সময় কর্মচারী বুলেটপ্রুফ কাচের পেছনে দাঁড়িয়ে ছিলেন এবং সেখান থেকেই গুলি ছোঁড়েন। কাচ ভেঙে তার টুকরো গ্রাহকের গায়ে লাগে। কর্মচারীর বয়স ২০-এর শেষদিকে, এবং গ্রাহকের বয়স প্রায় ৩৫, দুজনই ডেট্রয়েটের বাসিন্দা। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ১২-গেজ শটগান জব্দ করেছে। হেইস জানান, “এই কর্মীর জীবন কোনওভাবে ঝুঁকির মধ্যে ছিল না। এই কাজ পুরোপুরি নিন্দনীয় এবং সহ্য করা হবে না।”
এই গ্যাস স্টেশন ‘প্রজেক্ট গ্রিন লাইট’-এর সদস্য ছিল, যা শহরের অপরাধ দমনের একটি উদ্যোগ, যেখানে উচ্চ মানের ভিডিও নজরদারি, উন্নত আলো এবং একটি দৃশ্যমান সবুজ আলো থাকে। কিন্তু এই ঘটনার পর স্টেশনটিকে ওই কর্মসূচি থেকেও বাদ দেওয়া হয়েছে। ডেট্রয়েটের গ্যাস স্টেশনগুলোতে সাম্প্রতিক সময়ে এমন আরো বেশ কিছু সহিংস ঘটনা ঘটেছে, যার জেরে কর্তৃপক্ষ এখন কঠোর পদক্ষেপ নিচ্ছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন