আমেরিকা , মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ , ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে পরজীবী সংক্রমণের সম্ভাব্য উৎস লেটুস, আক্রান্ত ২,৬৪০ ছাড়াল ডেট্রয়েটে বাড়ির পার্টিতে গুলিতে ৩ কিশোর-কিশোরী আহত, আটক ১ ইসাবেলা কাউন্টিতে ভুল পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ মনরো কাউন্টির মেরিনায় গুলিতে নিহত ৫৪ বছর বয়সী ব্যক্তি আকাশে বড় উড়াল, ২১ বোয়িং যোগ করছে ইউএস-বাংলা হিট ওয়েভের কবলে মিশিগান, তাপমাত্রা ছুঁতে পারে ১০০ ডিগ্রি ৪.৭ বিলিয়ন ডলারের গর্ডি হাউ ব্রিজ খুলছে ২৭ জুলাই ম্যাকিনাক ব্রিজ থেকে ঝাঁপের ঘটনায় নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার গ্রেট লেকস ক্রসিং মলে গুলির  ঘটনায় একজন নিহত, আটক ১ বিশ্বকাপে আর্জেন্টিনার দাপট  অব্যাহত, সুইজারল্যান্ডকে বিদায় শেলবি টাউনশিপে সৎ বাবাকে গুলি করে হত্যা, অভিযুক্তের বিরুদ্ধে ১১ অভিযোগ কারজ্যাকিংয়ের পর গাড়িতে থাকা ৭ মাসের শিশুকে উদ্ধার করল পুলিশ অভিবাসী ভিসা স্থগিত নিয়ে মুখ খুলল ঢাকার মার্কিন দূতাবাস মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী আতঙ্ক : আক্রান্ত ১,৫৬০ ছাড়াল হবিগঞ্জে বন্যার তাণ্ডব, ত্রাণ নিয়ে  দুর্গতদের পাশে হুইপ জি কে গউছ জোনাকির আলো যেন না নিভে যায় কোমা থেকে ফিরে এবার চিকিৎসা বিজ্ঞানের পথে ১৮ বছরের ব্রুক ওয়েস্ট শেলবি টাউনশিপে গুলিতে বাবা নিহত, ছেলে গ্রেপ্তার মিশিগানে ডায়রিয়াজনিত পরজীবী রোগের থাবা, আক্রান্ত ছাড়াল ১,২০০ মিশিগানে ৭৭ বছর বয়সী দাদীর ওপর নির্যাতন, নাতির জেল

নিউইয়র্কে ৩৯ তম আটলান্টা ফোবানার জনসংযোগ সম্পন্ন

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০২:২৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০২:২৫:৪৩ পূর্বাহ্ন
নিউইয়র্কে ৩৯ তম আটলান্টা ফোবানার জনসংযোগ সম্পন্ন
নিউইয়র্ক, ১৫ মে : আটলান্টা ফোবানা নিয়ে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। আটালান্টায় মিট এন্ড গ্রীট, বাংলাদেশ, ওয়াশিংটনের মিট এন্ড গ্রীটের পর নিউইয়র্কে ৩৯ তম হোস্ট কমিটির তিন দিনের জনসংযোগ সম্পন্ন করেছেন।
ফোবানা উত্তর আমেরিকার প্রবাসীদের বার্ষিক তিনদিনের কনভেনশন। গত ৩৮ বছর সফল কনভেনশন এর পর ৩৯ তম ফোবানার আসর বসতে যাচ্ছে জর্জিয়া স্টেটের আটলান্টায়।
আসন্ন ৩৯ তম ফোবানা সম্মেলনের হোস্ট কমিটির কর্মকর্তারা পুরো উত্তর আমেরিকা জুড়ে বিভিন্ন শহরে সম্মেলনের প্রচার ও প্রোমোশন করছেন। তারই ধারাবাহিকতায় গত ৯, ১০ ও ১১ মে তারা নিউইয়র্ক সফর করেন।
নিউইয়র্ক সফরকালে হোষ্ট কমিটির প্রতিনিধিদল প্রথমদিন ঠিকানা টিভির সাথে মত বিনিময় করেন এবং উৎসব ডট কমের সাথে মতবিনিময় করেন। এছাড়াও নিউইয়র্কের নানান স্পনসরদের সাথে মুল্যায়ন সভা করেন। এ বছর নিউইয়র্কের বেশ কিছু সংগঠন উপস্থিত  থাকবে বলে জানান ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারী আবীর আলমগীর।
১০ মে শনিবার ফোবানা এক্সিকিউটিভ কমিটি ও হোস্ট কমিটির কর্মকর্তারা বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মকর্তাদের সাথে একটি মতবিনিময় সভা করেন, যেখানে কর্মকর্তারা ফোবানা এবং আসন্ন ফোবানা সম্মেলনের প্রস্তুতি নিয়ে কথা বলেন।মতবিনিময় সভায় ফোবানা কর্মকর্তারা সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের কাছে গঠনমূলক পরামর্শ জানতে চান এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাদের বেশকিছু গঠনমূলক মন্তব্য এবং পরামর্শ দেন ফোবানা কর্মকর্তাদের।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক, পরিচালক এবং শীর্ষ কর্মকর্তারা। উপস্থিত ছিলেন ফোবানা সেন্ট্রাল কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি আবীর আলমগীর (নিউইয়র্ক), ৩৯তম ফোবানা সম্মেলন এর কনভেনর নাহিদুল খান সাহেল (আটলান্টা), ৩৯তম ফোবানা সম্মেলনের মেম্বার সেক্রেটারি মাহবুবুর রহমান ভুঁইয়া (আটলান্টা), ৩৯তম ফোবানা সম্মেলনের হোস্ট প্রেসিডেন্ট ডিউক খান (আটলান্টা), ৩৯তম ফোবানা সম্মেলনের কো-কনভেনর কাজী নাহিদ এবং ফোবানা এ‍্যাডভাইজারি কমিটির অন্যতম এ‍্যাডভাইজার নার্গিস আহমেদ (নিউইয়র্ক)।
উল্লেখ্য যে, আগামী লেবার ডে উইকেন্ডে ২৯, ৩০ ও ৩১ আগস্ট আটলান্টা, জর্জিয়ার গ‍্যাস সাউথ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকায় প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ মিলনমেলা ৩৯তম ফোবানা সম্মেলন ২০২৫।এবারের আয়োজক সংগঠন আটলান্টার বাংলা ধারা।উত্তর আমেরিকার ২৪টি শহর থেকে ৮৭টি সংগঠন এবারের সম্মেলনে অংশগ্রহণ করছে। এবারের তিনদিনের সম্মেলনে পুরো উত্তর আমেরিকা থেকে ৮ হাজারেরও বেশী প্রবাসী বাংলাদেশিরা অংশ নেবে বলে আশা করা যায়। এছাড়াও আরও ৮টি দেশ থেকেও প্রবাসী বাংলাদেশী বিজনেস পারসোনালিটিরাও অংশ নেবেন এবারের সম্মেলনে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন

আটলান্টায় লীলাবতী সংগীত নিকেতনের যুগপূর্তি উদ্‌যাপন