আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন

ডেট্রয়েটে ট্রাফিক স্টপ চলাকালীন গুলি : পুলিশ সদস্য আহত, সন্দেহভাজন নিহত

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০২:০৩:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০২:০৩:৫৭ পূর্বাহ্ন
ডেট্রয়েটে ট্রাফিক স্টপ চলাকালীন গুলি : পুলিশ সদস্য আহত, সন্দেহভাজন নিহত
ডেট্রয়েট, ১৭ মে : গতকাল শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েটে ট্রাফিক নিয়ন্ত্রণের সময় মিশিগান স্টেট পুলিশের একজন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। পরে আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালিয়ে তিনি সন্দেহভাজন ব্যক্তিকে হত্যা করেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে ডেট্রয়েটের ওয়াইওমিং অ্যাভিনিউয়ের কাছে দক্ষিণমুখী এম-১০ (লজ ফ্রিওয়ে)  ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য একটি গাড়িকে থামান।  শুক্রবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে এমএসপির পরিচালক কর্নেল জেমস এফ গ্রেডি দ্বিতীয় বলেন, গাড়িটি থামার পুলিশ সদস্য ও চালক শারীরিক লড়াইয়ে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে ৪১ বছর বয়সী হাইল্যান্ড পার্কের এক ব্যক্তি, যিনি পরবর্তীতে সন্দেহভাজন হিসেবে শনাক্ত হন, আগ্নেয়াস্ত্র বের করে পুলিশের ওপর একাধিকবার গুলি চালান। তার তিনটি গুলি পুলিশের শরীরে লাগে, যার মধ্যে দুটি বুলেটপ্রুফ ভেস্টে প্রতিহত হয় এবং একটি কাঁধে বিদ্ধ হয়। এরপর পুলিশ সদস্য পাল্টা গুলি চালিয়ে সন্দেহভাজনকে ঘটনাস্থলেই হত্যা করেন।
ডেট্রয়েট পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত পুলিশ সদস্যকে সাইনাই গ্রেস হাসপাতালে নিয়ে যান। মিশিগান স্টেট পুলিশ পরিচালক কর্নেল জেমস এফ. গ্র্যাডি দ্বিতীয় জানান, “পরিস্থিতির প্রেক্ষিতে তিনি এখন স্থিতিশীল অবস্থায় আছেন।” তিনি আরও জানান, ওই পুলিশ সদস্য এক বছরেরও বেশি সময় ধরে এমএসপিতে কর্মরত আছেন।
ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। কীভাবে এই ট্রাফিক থামানো ঘটনাটি সহিংসতায় পরিণত হলো, তা নিয়ে তদন্ত চলছে। পুরো বিষয়টি তদন্ত করছে ডেট্রয়েট পুলিশ বিভাগের হোমিসাইড টাস্ক ফোর্স, যেখানে ডিপিডি এবং এমএসপি উভয় সংস্থার কর্মকর্তারা কাজ করছেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর