আমেরিকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক
পাবেল সভাপতি, রাব্বী সাধারণ সম্পাদক

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচন সম্পন্ন 

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০১:১৫:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০১:১৫:২৩ অপরাহ্ন
ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেটের নির্বাচন সম্পন্ন 
সিলেট, ১৭ মে : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) সিলেট বিভাগীয় কমিটির দ্বি বার্ষিক ২০২৩-২০২৫ সনের সাধারণ সভা এসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় এসোসিয়েশন প্রতিষ্ঠার পর থেকে সর্ব প্রথম ব্যালেটের মাধ্যমে (২০২৫-২০২৭) নির্বাচন অনুষ্টিত হয়। নির্বাচনে সভাপতি পদে নাজমুল কবীর পাবেল ও সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৭মে) নগরীর লামাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে বিজেপিএ’র দ্বি বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শতভাগ ভোট ভোটার প্রয়োগ করেন। সভাপতি পদে নাজমুল কবির পাবেল নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন দুলাল হোসেন। সাধারণ সম্পাদক পদে আশকার ইবনে আমিন লস্কর রাব্বী জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. নুরুল ইসলাম।
এদিকে সহ সভাপতি (১) পদে হুমায়ুন কবির লিটন এবং সহ সভাপতি (২) শেখ আব্দুল মজিদ নির্বাচিত হন। তাদের সাথে প্রতিদ্বন্দ্বীতা করেন মো. নুরুল ইসলাম ও শাহ মো. কয়েস আহমদ। কোষাধ্যক্ষ পদে জাবেদ আহমদ নির্বাচিত হন নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন মো. শাহীন আহমদ।
এছাড়াও সহ-সাধারণ সম্পাদক পদে এসএম রফিকুল ইসলাম সুজন, প্রচার ও প্রকাশনা পদে আনোয়ার হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে রেজা রুবেল এবং নির্বাহী সদস্য পদে আজমল আলী একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হোন।
নির্বাচন কমিশনার এর দায়িত্ব পালন করেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম ও সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন। নির্বাচনের ফলাফল ঘোষনার সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর জামায়াতের আমির ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি খালেদ আহমদ, এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, আফতাব উদ্দিন, কামাল উদ্দিন আহমদ, ফয়সল আহমদ বাবলু ও ছাত্র-জনতার আন্দোলনে আহত আব্দুস সালাম টিপু। নির্বাচনের পূর্বে সাধারণ সভায় কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন মাহমুদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্য মামুন হাসান, শেখ আশরাফুল আলম নাসির, ইকবাল মুন্সি, আনিস মাহমুদ, পল্লব ভট্টাচার্য্য, সুব্রত দাস, আব্দুল খালিক, এইচ এম শহীদুল ইসলাম, একরাম হোসেন, মামুন হোসেন, সহযোগি সদস্য আনিস রহমান, বেলায়েত হোসেন, বিলকিছ আক্তার সুমি, রত্না আহমদ তামান্না, শিপন আহমদ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ

হবিগঞ্জে একপেশে ভূমি অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ