আমেরিকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে লিভোনিয়ায় নতুন পুলিশ স্টেশন নির্মাণ পরিকল্পনা স্থগিত ম্যাকিনাক ব্রিজ ওয়াকে অংশ নিলেন ৩৪ হাজার মানুষ

সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিত ইসলাম

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৫ ০১:৩১:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৫ ০১:৩১:২৪ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিত ইসলাম
সিলেট, ১৮ মে :  সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমের স্থলাভিষিক্ত হলেন মমিত ইসলাম। সুনামগঞ্জ জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেয়া হয়েছে তাকে। তিনি সুনামগঞ্জ জেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। শনিবার (১৭ মে) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির দলীয় প্যাডে এ অনুমোদন করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ জেলা শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
তাই কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সংগঠনের গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে সুনামগঞ্জ জেলা শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মমিত ইসলামকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন।
এর সত্যতা নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল। তিনি জানান, আমরা উজ্জীবিত আনন্দিত যে মমিত ইসলাম জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন। আমরা আমাদের নতুন আহবায়কের নেতৃত্বে আগামী দিন গুলোতে আন্দোলন সংগ্রামে আরও এগিয়ে যাবো।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন 

সিলেটে নিরাপদ যাতায়াত বাস্তবায়ন পরিষদের অভিষেক সম্পন্ন