আমেরিকা , সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকৌশল ও প্রযুক্তির সেতুবন্ধনে ডেট্রয়েটে আবিয়ার সম্মেলন ডেট্রয়েটে সাতসকালে রক্তাক্ত  গোলাগুলি, নিহত ৩, আহত ৪ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি

কারাগারে নুসরাত ফারিয়া

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০৩:১৮:৩০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০৩:১৮:৩০ পূর্বাহ্ন
কারাগারে নুসরাত ফারিয়া
ঢাকা, ১৯ মে:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে রাজধানীর ভাটারা থানায় হওয়া হত্যাচেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে তার জামিন শুনানির জন্য আগামী ২২ মে ধার্য করা হয়েছে। সোমবার (১৯ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।
এদিন নুসরাত ফারিয়াকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই বিল্লাল ভূঁইয়া। তবে আসামিপক্ষের আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।
এর আগে, রোববার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে ভাটারা থানায় তাকে হস্তান্তর করা হয়।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এসএন মো. নজরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানার একটি মামলায় নুসরাত ফারিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। ওই মামলায় তার রিমান্ড চাওয়া হবে।
জুলাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন ভাটারা থানাধীন এলাকায় হওয়া এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, চিত্রনায়ক জায়েদ খানসহ ১৭ অভিনয়শিল্পীকে আসামি করা হয়। গত ২৮ এপ্রিল আদালতের আদেশের পরদিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’ 

নিউইয়র্কে ব্যতিক্রমী সংবর্ধনা, সম্মানিত দুই ‘আলোকিত মানুষ’