আমেরিকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন
মিশিগান বিএনপির মতবিনিময় সভায় খন্দকার আবদুল মুক্তাদির

আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের কল্যাণে নিবেদিত আমার রাজনীতি

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ০২:৩৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ০২:৩৮:০৩ অপরাহ্ন
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মানুষের কল্যাণে নিবেদিত আমার রাজনীতি
হ্যামট্টাম্যাক, ১৯ মে : বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সিলেটের জননেতা খন্দকার আবদুল মুক্তাদির বলেছেন, মন্ত্রী এমপি হওয়ার জন্য নয়। রাজনীতি করি মানুষের কল্যাণের মাধ্যমে আল্লাহকে খুশি করার জন্য। রোববার (১৮ মে) বিকেলে বিএনপি যুক্তরাষ্ট্রের মিশিগান শাখার নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য খন্দকার আবদুল মুক্তাদির মিশিগান আগমন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে মিশিগান বিএনপি। হ্যামট্টাম্যাক শহরের আলাদিন রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় বিএনপি ও  অঙ্গসহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মুক্তাদির বলেন, মন্ত্রী, এমপি ও উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য রাজনীতি করি না। রাজনীতি করি মানুষের কল্যাণের মাধ্যমে আল্লাহকে খুশি করার জন্য।
তিনি বলেন, একটা সরকার পরিবর্তনের কারণে পা থেকে মাথা পর্যন্ত পুরো রাজনৈতিক দল দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়। ভবিষ্যতে কোনো দলের মধ্যে কোনোদিন কিংবা পরবর্তী প্রজন্ম বা তাদের পরের প্রজন্মও যেন এরকম দেখতে না হয়। দোয়া করবেন বাংলাদেশের যেন একটা গুণগত পরিবর্তন আসে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা.জোবাইদা রহমানকে সিলেট-১ আসনে প্রার্থী চেয়ে সিলেট নগরজুড়ে বেনামে পোস্টার সাঁটানোয় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।প্রবাসী স্থানীয় সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী একজন উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ। তার বা তাদের পরিবারের অনুমতি না নিয়ে এই জাতীয় প্রচারনা চালানো ঠিক হয়নি। 
মিশিগান বিএনপি সভাপতি দেওয়ান আকমল চৌধুরীর সভাপতিত্বে ও সেক্রেটারি সেলিম আহমদ-এর সঞ্চালনায় মতবিনিময় সভায় সাবেক উপদেষ্টা ফখরুল ইসলাম লয়েছ, বিএনপি নেতা তারেক আহমেদ চৌধুরী, নাসিরুল হক শাহীন, মোহাম্মদ জিলাল উদ্দিন, রাজু আহমদ তালুকদার, সাবেক ছাত্রদল নেতা ওমর আশরাফ ইমন,নুরুল আমিন সিদ্দিক খালেদ, ওয়াসিমুজ্জামান রনি। এছাড়া হাজী নিজাম উদ্দিন, খন্দকার ইউসূফ কামাল, সনজীদ আলম, মোশাররফ চৌধুরী লিটু, জুয়েল হুদা, শাহদাত হোসেন মিন্টু, মাহফুজুল করিম জেহিন, শাহজাহান রহমান মফিজ, আফাজ উদ্দিন,নজমুল হক শোভন, আব্দুর রহমান মুর্শেদ, আহমদ শরীফ মেহেদীসহ অনেকেই বক্তব্যে রাখেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর