আমেরিকা , শনিবার, ১০ অক্টোবর ২০২৬ , ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন মিশিগানে আগাম ভোটের জোয়ার, অ্যাবসেন্টি ব্যালট ২ লাখ ছাড়াল অ্যান আরবারের দুই স্কুলে বোমা হামলার হুমকি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে বোমা হামলার হুমকি এল-সায়েদ-বেনসনের প্রচারণায় ডেট্রয়েটে আসছেন বারাক ওবামা ডেট্রয়েটে নিরাপদ গ্রীষ্ম, অপরাধের হার নিম্নমুখী

হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে লন্ডনে মতবিনিময় সভা

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৫ ১১:৩৮:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৫ ১১:৩৮:২৩ অপরাহ্ন
হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশনের চেয়ারম্যানের সঙ্গে লন্ডনে মতবিনিময় সভা
লন্ডন, ১৯ মে :  হবিগন্জ সমিতি ঢাকার সভাপতি, হবিগন্জ হার্ট ফাউন্ডেনের চেয়ারম্যান, দেশের বিশিষ্ট নাক,কান,গলা রোগ বিশেষজ্ঞ প্রফেসর ডাঃ কামরুল হাসান তরফদার এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ মে  বৃহস্পতিবার লন্ডনের স্থানীয় একটি হলে হবিগন্জ হার্ট ফাউন্ডেশন যুক্তরাজ্যের আহবায়ক বিশিষ্ট শিল্পপতি মামুন চৌধুরীর সভাপতিত্বে, সদস্য সচিব ও হবিগন্জ ডিষ্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক শামসুদ্দিন আহমেদ এবং বেঙ্গলী ওয়ার্কার্স এসোসিয়েশন সুরমা সেন্টারের ডাইরেক্টর, চুনারুঘাট এসোসিয়েশন ইউকের সাধারণ সম্পাদক জালাল আহমেদের যৌথ সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কায়সার, হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি এম এ আজিজ, কমিউনিটি ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ী নেহার মিয়া চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটির বিশিষ্ট ব‍্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা আমির খান, গীতি কবি জাহাঙ্গীর রানা, অধ‍্যাপক আব্দুল হাই, শেখ শামীম আহমেদ, সজল মিয়া, তুহিন চৌধুরী, নজরুল ইসলাম, এ এম হারুন, মনিরুজ্জামান খিরাজ, মারুফ চৌধুরী, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, ব‍্যারিষ্টার আশরাফুল আলম চৌধুরী, এ রহমান অলি, সহিদুর রহমান, কাজী তাজ উদ্দিন আকমাল, শাহ্ মোর্শেদ, লিয়াকত চৌধুরী, আতিকুর রহমান লিটন, সৈয়দ মারুফ আহমেদ, আছাবুর রহমান জীবন, মফিজুর রহমান, বাঁধন চন্দ্র গোপ, ফারুক মিয়া, সৈয়দ করিম, মারুফ হাসান, মোজাহিদ আহমেদ, ফারহান সহ বিপুলসংখ্যক যুক্তরাজ্য প্রবাসী হবিগঞ্জবাসী। 

উপস্থিত সকলেই একমত পোষণ করেন হবিগঞ্জ হার্ট ফাউন্ডেশন নিঃসন্দেহে একটি ভাল উদ্যোগ পাশাপাশি সকলে মিলে কিছু সিদ্ধান্ত গৃহীত হয় যা পরবর্তীতে প্রকাশ করা হবে। প্রধান অতিথি ডাঃ কামরুল হাসান তরফদার বলেন, হবিগঞ্জে হার্ট অ্যাটাকে রোগীর মৃত্যুর সংখ্যা অনেক, এগুলো আপনাদের সহযোগিতায় কমিয়ে আনতে চাই। তিনি বলেন, হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হলে সকলেই উপকৃত হবেন এবং তৃনমুলের মানুষজন হার্টের চিকিৎসা সেবা পাবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনগুলোতে সকলেই তার পাশে থেকে সহযোগিতা করবেন। 
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে হার্ট ফাউন্ডেশনের সভা অনুষ্ঠিত