আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত

মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২০-০৫-২০২৫ ১২:৫৪:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৫-২০২৫ ১২:৫৪:০২ অপরাহ্ন
মাধবপুরে দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
মাধবপুর, (হবিগঞ্জ) ২০ মে : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বো আগামীর শুদ্ধতা” শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ করা হয়েছে। 
মঙ্গলবার সকালে প্রেমদাময়ী বালিকা স্কুল এন্ড কলেজ এবং আন্দিউড়া উম্মেতুন নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বির্তকে অংশ গ্রহন করেন। দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাজেন্ট অবঃ আব্দুল কুদ্দুছের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, কিন্ডার গাডেন এসোসিয়েশনের সভাপতি সাইফুল হক মির্জা, একাডেমিক সুপার ভাইজার রোকশানা পারভীন, ক্ষুদ্র ঋন প্রকল্পের কর্মকর্তা সুলাইমান মজুমদার, জাইকা প্রকল্পের কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, দুদক দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য হিমাংসু রায়, দুলাল মোদক, বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সিরাজুল ইসলাম তানজিল প্রমুখ। 
বিতর্কে অংশগ্রহণকারীরা নিজেদের যুক্তি দিয়ে বিচারকমণ্ডলীর প্রশংসা কুড়ায়।পরে বিজয়ী প্রেমদাময়ী বালিকা স্কুল এন্ড কলেজর শিক্ষার্থীদের মধ্যে এবং রানার আপ দল আন্দিউড়া উম্মেতুন নেচ্ছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পুরষ্কার তুলে দেন অতিথিরা। তারা শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখার আহ্বান জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস