আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ

অপহৃত ডিএমসি নার্সের লাশ উদ্ধার

  • আপলোড সময় : ১৪-০৫-২০২৩ ১১:০৭:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৫-২০২৩ ১১:০৭:০৫ অপরাহ্ন
অপহৃত ডিএমসি নার্সের লাশ উদ্ধার
ডেট্রয়েট, ১৪ মে : ডেট্রয়েট মেডিকেল সেন্টার জানিয়েছে, শনিবার সকালে ডেট্রয়েটের একটি হাসপাতালের বাইরে পার্কিং এলাকা থেকে অপহৃত ২৯ বছর বয়সী এক নার্সকে মৃত অবস্থায় পাওয়া গেছে। ডিএমসি'র যোগাযোগ বিভাগের পরিচালক ব্রায়ান টেইলর এক বিবৃতিতে বলেন, 'গভীর দুঃখের সঙ্গে আমরা নার্স নেতা প্যাট্রিস উইলসনের পরিবার, বন্ধু ও ডিএমসি সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। প্যাট্রিস কেবল একজন সহকর্মীই ছিলেন না, ডিএমসির অনেকের কাছে একজন প্রেমময় বন্ধু ছিলেন। তিনি বলেন, অ্যাডাল্ট সেন্ট্রাল ক্যাম্পাস হাসপাতালগুলোতে কর্মীদের জন্য শোক কাউন্সেলিং পাওয়া যায়। 
ডেট্রয়েট পুলিশ বিভাগ প্যাট্রিস উইলসনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে একাধিক সংবাদমাধ্যম রোববার জানিয়েছে, নভাই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের বাইরে একটি গাড়ির ট্রাঙ্কে উইলসনকে পাওয়া গেছে। তাকে গুলি করা হয়েছে বলে জানা গেছে। শনিবার সকাল ৭টা ৪০ মিনিটে উইলসনকে সেন্ট অ্যান্টোইন সেন্টের ৪২০০ ব্লক থেকে অপহরণ করা হয়।  তিনি ডিএমসির কোথায় কাজ করতেন সে সম্পর্কে কোনও তথ্য সরবরাহ করেনি, তবে ডেট্রয়েট রিসিভিং হাসপাতালটি ডেট্রয়েটের ৪২০১ সেন্ট অ্যান্টোইনে রয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তির নাম জামের মিলার (৩৬)। তাকে সশস্ত্র ও বিপজ্জনক বলে মনে করা হচ্ছে বলে শনিবার জানিয়েছে পুলিশ।  মিলার ২০২০ সালের একটি একটি কালো রঙের লিংকন নটিলাস (মিশিগান প্লেট নম্বর OPKS20)  চালাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। রোববার বিকেল পর্যন্ত মিলারকে পুলিশ খুঁজে পেয়েছে কিনা তা নিশ্চিত করতে পারেনি দ্য নিউজ। অন্যান্য গণমাধ্যমের খবরে বলা হয়, মিলার এখনো পলাতক।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফোবানার নতুন নেতৃত্ব নির্বাচন

টানটান উত্তেজনার মধ্য দিয়ে ফোবানার নতুন নেতৃত্ব নির্বাচন