আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প

লিভোনিয়ার রাস্তায় রাসায়নিক, এক বছর নজরদারি চলবে

  • আপলোড সময় : ২২-০৫-২০২৫ ০২:০৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৫-২০২৫ ০২:০৫:৪০ পূর্বাহ্ন
লিভোনিয়ার রাস্তায় রাসায়নিক, এক বছর নজরদারি চলবে
ট্রাক্টর-ট্রেলার থেকে ফেরিক ক্লোরাইড ছড়াল/City of Farmington Hills
 লিভোনিয়া, ২২ মে : শহরের মিডল বেল্ট রোডে একটি সেমি-ট্রাক দুর্ঘটনায় প্রায় ৩০০ গ্যালন ফেরিক ক্লোরাইড ছড়িয়ে পড়ার পর লিভোনিয়ার দুটি গুরুত্বপূর্ণ সড়ক সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত বন্ধ ছিল। এই রাসায়নিক ছড়িয়ে পড়ার ঘটনায় রাস্তা ও পরিবেশের উপর প্রভাব পর্যবেক্ষণে ওয়েইন কাউন্টি রোডস বিভাগ আগামী এক বছর পরিস্থিতি নজরে রাখবে বলে জানিয়েছে লিভোনিয়া সিটি কর্তৃপক্ষ।
সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে একটি সেমি-ট্রাকটি আট মাইল অতিক্রম করে দক্ষিণমুখী মিডল বেল্ট রোডে পৌঁছালে দুর্ঘটনা ঘটে। এরপরই ফেরিক ক্লোরাইড ছড়িয়ে পড়ে, যা একটি ক্ষয়কারী রাসায়নিক। যদিও দমকল কর্মকর্তারা জানিয়েছেন যে, সাধারণ জনগণের জন্য তাৎক্ষণিক স্বাস্থ্যঝুঁকি ছিল না, তবুও রাসায়নিকটি গিলে ফেললে বা ত্বকে লাগলে তা বিপজ্জনক হতে পারে।
শহরের মুখপাত্র ক্রিস জ্যাকেট জানান, বিভিন্ন সংস্থার প্রতিক্রিয়ার খরচ ট্রাকিং কোম্পানির ওপর চাপানো হবে। এই ঘটনার তদন্ত করছে মিশিগান রাজ্যের পরিবেশ, গ্রেট লেকস ও জ্বালানি বিভাগ। মঙ্গলবার সকাল ১০:৩০ মিনিটে আট মাইল রোড এবং পরে চার ঘণ্টা পর মিডল বেল্ট রোড পুনরায় খুলে দেওয়া হয়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ

প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ