আমেরিকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ মহাষষ্ঠী, মিশিগানে শুরু শারদীয় দুর্গোৎসব ইলিনয়ে বালাজি মন্দিরে হামলার ছক নস্যাৎ, অভিযুক্ত ১৯ বছরের যুবক ইলিনয়ে হিন্দু মন্দিরে হামলার পরিকল্পনা, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ডেট্রয়েটের স্কুলে শিক্ষককে আঘাত, শিক্ষার্থী গ্রেপ্তার মিশিগানে রেস্তোরাঁর পার্টিতে গুলির হুমকি, অভিযুক্ত যুবক রবীন্দ্রনাথের গ্রাফিতি মুছে ফেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা রোধে হাইকোর্টে রিট সন্দেহজনক বস্তু ঘিরে ডেট্রয়েট মার্সি  বিশ্ববিদ্যালয়ের দুটি ভবন খালি ব্লুমফিল্ড টাউনশিপে হরিণ নিধনের পরিকল্পনায় বাসিন্দাদের আপত্তি রমনা কালীমন্দিরে মা কালীর স্বর্ণের জিহ্বা চুরি, গ্রেফতার হিন্দু দম্পতিসহ ৪ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই বিএনপির পথচলা : জি কে গউছ ডেট্রয়েটে প্রাণঘাতী গুলির ঘটনায় দুজন আটক  মিশিগানে উষ্ণতার পর বৃষ্টি, ফিরবে শরতের আবহাওয়া মিশিগানে এক সপ্তাহে গ্যাসের দাম বেড়েছে ১৯ সেন্ট, গ্যালন ৪.৬৬ ডলার বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার

আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ঈদ বাজার অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২৩-০৫-২০২৫ ০৩:২৩:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৫-২০২৫ ০৩:২৩:২২ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ঈদ বাজার অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ২৩ মে : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটির ফেয়ারমাউন্ট অ্যাভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে গত ২১ মে, বুধবার এই ‘ঈদ বাজার’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে এই ঈদ বাজারের আয়োজন করা হয়।
পবিত্র ঈদুল আজহার আগে অনুষ্ঠিত এ ঈদ বাজারে প্রবাসী বাংলাদেশি, ভারতীয় ও পাকিস্তানি ব্যবসায়ীরা তাঁদের বাহারি পণ্যের পসরা সাজিয়ে বসেছিল। তাঁদের স্টলগুলোতে শাড়ি, সালোয়ার-কামিজসহ নারী-পুরুষ ও শিশুদের হাল ফ্যাশনের পোশাকপরিচ্ছদ, অলংকার, খেলনা ইত্যাদি বিক্রি হয়েছে ।
ঈদ বাজারে বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীদের কয়েকজন জানালেন, এই ঈদ বাজারে হাতের কাছে বিভিন্ন দেশের হাল ফ্যাশনের পোশাক, অলংকারসহ নানা ধরনের পণ্য পেয়ে তাঁরা অত্যন্ত আনন্দিত । তাঁরা ঈদ বাজারের মতো এমন একটি আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান।
ঈদ বাজারের আয়োজকদের অন্যতম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, প্রবাসী বাংলাদেশিদের বিদেশের মাটিতে দেশের ঈদের আমেজের একটুকুন ছোঁয়া দিতেই এ প্রয়াস।
এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাউথ জার্সির সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা বলেন, প্রবাসীদের কাছ থেকে তাঁরা এ ঈদ বাজারে যে সাড়া পেয়েছেন, তা ভবিষ্যতে আরও বড় পরিসরে ঈদ বাজার আয়োজনের অনুপ্রেরণা জোগাচ্ছে।
বিএএসজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবদুর রফিক ঈদ বাজার সফল করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ঈদ বাজার আয়োজক কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব জাকির হোসেন, প্রধান সমন্বয়ক মাহমুদ শাহ  ও প্রধান পৃষ্ঠপোষক রফিক উদ্দিন রুমেল এর সর্বাত্মক প্রচেষ্টায় ঈদ বাজার এর সফল সমাপ্তি ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা

নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা