আমেরিকা , শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব নভেম্বরের শুরুতে উষ্ণ মিশিগান, সপ্তাহান্তে কমবে তাপমাত্রা রচেস্টার হিলসে ম্যাসাজের সময় নারীকে নিপীড়নের অভিযোগ লজ ফ্রিওয়েতে গাড়ি দুর্ঘটনায় তিন নারী নিহত

ইস্টপয়েন্টে গুলিবর্ষণে ২ জন আহত, তদন্তে পুলিশ

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০২:০৮:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০২:০৮:৫০ পূর্বাহ্ন
ইস্টপয়েন্টে গুলিবর্ষণে ২ জন আহত, তদন্তে পুলিশ
ইস্টপয়েন্ট, ২৪ মে : শহরে গুলিতে এক পুরুষ ও এক নারী গুরুতর আহত হয়েছেন। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে গ্রিনব্রিয়ার অ্যাভিনিউয়ের ২৪০০০ ব্লকে গুলিবিদ্ধদের খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছায় এবং আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
তদন্তে জানা যায়, গুলির সময় ঘটনাস্থলে আরও একজন ব্যক্তি ছিলেন, যিনি পরে এলাকা থেকে পালিয়ে যান। তার অবস্থান এখনও অজানা এবং তিনি গুলিবিদ্ধ হয়েছেন কিনা তা নিশ্চিত করা যায়নি।
পুলিশ আরও জানিয়েছে, আহত ব্যক্তিরা একটি গাঢ় নীল ডজ ডুরাঙ্গো গাড়ি ব্যবহার করছিলেন, যা গ্রোস পয়েন্ট পার্ক থেকে চুরি হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
তদন্ত চলছে। এ সংক্রান্ত কোনো তথ্য থাকলে ইস্টপয়েন্ট পুলিশ গোয়েন্দা বিভাগের (586) 445-9120 এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার

খুলনায় কবিগুরুর গ্রাফিতিতে  কালি, দেওয়ালে বিরূপ পোস্টার