আমেরিকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত

দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির সম্পর্ক নেই : নাহিদ

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৪:০৯:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৪:০৯:০৪ পূর্বাহ্ন
দুই ছাত্র উপদেষ্টার সঙ্গে এনসিপির সম্পর্ক নেই : নাহিদ
ঢাকা, ২৪ মে : চলমান অস্থিতিশীলতার মধ্যে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বিচার, সংস্কার ও নির্বাচন তিনটির রোডম্যাপ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (২৪ মে) জরুরি সংবাদ সম্মেলনে তিনি এক আহ্বান জানান।
এসময় নাহিদ ইসলাম বলেন, এই অন্তর্বর্তী সরকার গণঅভ্যুত্থানের প্রেক্ষিতে তৈরি হয়েছে তাই তাদের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের সুযোগ হয়েছে। জুলাই অভ্যুত্থানের বিচার, তার আগের নানা অপকর্মের বিচার করে, সংস্কার করে নির্বাচনের পথে আগাতে হবে। তাই আমরা মনে করি শুধু নির্বাচন নয়, বিচার ও সংস্কার প্রক্রিয়াকেও গুরুত্ব দিতে হবে। আমাদের আহ্বান থাকবে, সকল পক্ষের সাথে আলোচনা করে একটি সমাধানের দিকে যাবেন এবং নির্ধারিত সময়ের মধ্যেই জুলাই সনদ প্রদানের আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।
অন্যান্য রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল আচরণ করার আহ্বানও জানিয়েছেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে ৬২৬ জনের একটা তালিকা প্রকাশ করা হয়েছে, যেটা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছিলাম। এটাতো আগস্ট মাসের ঘটনা। এটা যদি আগেই প্রকাশ করা হতো তাহলে জনগণের মনে কোনো ধরনের সন্দেহ তৈরি হতো না। প্রতিষ্ঠানের বিরুদ্ধে কথা বলার সুযোগ পেত না। সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্বের প্রতীক। গণঅভ্যুত্থান এবং তার পরবর্তী সময়ে সেনাবাহিনী যে ভূমিকা পালন করেছে, সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ।
‌‘আমাদের রাজনৈতিক ইতিহাসে বিভিন্ন সময় দেখেছি, সেনাবাহিনীর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক কখনো কখনো তৈরি হয়। আমরা ১/১১ ঘটনা জানি। এসব ঘটনা কিন্তু আমাদের গণতন্ত্রের জন্য, রাষ্ট্রের জন্য এবং আমাদের সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসেবে, কারো জন্য কোনো ভালো ফলাফল নিয়ে আসেনি। সে বিষয়টা যেন আমরা সবাই বিবেচনায় রাখি। যার যেটা কাজ, যার যেটা দায়িত্ব, সেটা যাতে সবাই পালন করে।’
বিগত সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে জানিয়ে এনসিপি নেতা বলেন, আমলাতন্ত্র, পুলিশ, সেনাবাহিনী এবং তাদের দিয়ে মানবতাবিরোধী কাজের অভিযোগও তাদের বিরুদ্ধে রয়েছে। প্রত্যেকটা প্রতিষ্ঠান এই সময়ে এসে একটা বিচারের মধ্য দিয়ে, যারা অভিযুক্ত তাদেরকে শায়েস্তা করবে। প্রতিষ্ঠানগুলোকে জনগণের প্রতিষ্ঠান হিসেবে পূর্ণ প্রতিষ্ঠা করবে এটাই আমাদের প্রত্যাশা।
তিনি বলেন, গুমের অভিযোগ যেসব সেনা অফিসারের বিরুদ্ধে রয়েছে, তাদের মধ্যে অনেকে গ্রেপ্তার হয়নি। তাদের অবস্থা কি সেটা কিন্তু আমরা জানি না। এই বিষয়গুলা সুস্পষ্ট করলে সেনাবাহিনী প্রতিষ্ঠান হিসাবে আরও বেশি জনগণের আস্থার জায়গাটা পাবে। আমার সেই আস্থার জায়গায় সেনাবাহিনীকে দেখতে চাই।সেনাবাহিনীর উদ্দেশে বলেন, যেসকল সেনা কর্মকর্তার বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে তাদের ক্ষেত্রে সেনাবাহিনীর অবস্থান স্পষ্ট করলে জনগণ তাদের ওপর আরও বেশি আস্থা অর্জন করবে।
নির্বাচন কমিশন নিয়ে বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষতা ও আস্থা হারিয়েছে, তারা যদি এটি পুনরুদ্ধার না করে তাহলে সুষ্ঠু নির্বাচন আয়োজন সম্ভব হবে না বলে মনে করে এনসিপি।
এছাড়া, দুই ছাত্র উপদেষ্টা সম্পর্কে বলেন, আসিফ মাহমুদ ও মাহফুজ আলম তারা কেউই জাতীয় নাগরিক পার্টির সাথে সংশ্লিষ্ট নয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ প্রমুখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস

কারাগারেই মায়ের আদ্যশ্রাদ্ধ করতে চান চিন্ময় কৃষ্ণ দাস