আমেরিকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস ভারতের সঙ্গে ১০১টি দ্বিপাক্ষিক চুক্তি পর্যালোচনা করা হচ্ছে : চিফ হুইপ ৯/১১-এর ২৫ বছর : সন্ত্রাসের  ক্ষত আজও অমলিন ৯/১১ স্মরণে শুক্রবার থমকে দাঁড়াবে মিশিগানের সীমান্ত মশাবাহিত রোগ বাড়ছে মিশিগানে ৬৬৬ কোটি টাকার কর আদায়ে এনবিআরের বাধা কাটল প্যারোলে মুক্তি, মায়ের শেষকৃত্যে  কান্নায় ভেঙে পড়লেন চিন্ময় ওয়ানডটে মাকে গুলি করে হত্যা, পুলিশের সামনে ছেলের আত্মহত্যা মিশিগানে এবারও গরমের  দাপট, ২০তম উষ্ণতম গ্রীষ্ম গ্রস পয়েন্ট উডসের লকমুর ক্লাবে ভয়াবহ আগুন মিশিগানে ভুল ছবি-জন্মতারিখসহ ৮,২০০ আইডি স্টার্লিং হাইটসে নতুন পুনর্বাসন হাসপাতাল, চালু ২০২৯ সালে
সৈয়দ শাহেদুল সভাপতি, সোহেল সম্পাদক

নতুন নেতৃত্বে বাংলা প্রেসক্লাব মিশিগান

  • আপলোড সময় : ২৪-০৫-২০২৫ ০৬:৫০:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৫-২০২৫ ০৬:৫০:৪২ অপরাহ্ন
নতুন নেতৃত্বে বাংলা প্রেসক্লাব মিশিগান
ছবি বাম থেকে সাধারণ সম্পাদক তোফায়েল রেজা সোহেল, সভাপতি সৈয়দ শাহেদুল হক এবং সাংগঠনিক সম্পাদক  মৃদুল কান্তি সরকার।

ওয়ারেন, ২৪ মে : বাংলা প্রেসক্লাব মিশিগানের কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সৈয়দ শাহেদুল হককে সভাপতি, তোফায়েল রেজা সোহেলকে সাধারণ সম্পাদক এবং  মৃদুল কান্তি সরকারকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২০২৫ সালের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
আজ শুক্রবার (২৪ মে) দুপুরে ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি শামীম আহসান এবং সঞ্চালনায় ছিলেন বিদায়ী সাধারণ সম্পাদক আশিক রহমান। বক্তব্য রাখেন শামীম আহসান, সৈয়দ শাহেদুল হক, সেলিম আহমদ, চিন্ময় আচার্য্য, মোস্তফা কামাল, মুজিবুর রহমান শাহীন, কামরুজ্জামান হেলাল,  তোফায়েল রেজা সোহেল, সাহেল আহমেদ, রফিকুল হাসান চৌধুরী তুহিন,  মাহফুজুর রহমান শাহীন, সৈয়দ আসাদুজ্জামান সোহান, দেওয়ান কাওসার, সুলায়মান আল মাহমুদ।

প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্যরা হলেন- সহ সভাপতি সেলিম আহমদ, সহ-সভাপতি রফিকুল হাসান চৌধুরী তুহিন, সাংগঠনিক সম্পাদক  মৃদুল কান্তি সরকার, অর্থ সম্পাদক সুলায়মান আল মাহমুদ, যুগ্ম সম্পাদক সাহেল আহমেদ, প্রচার সম্পাদক মাহফুজুর রহমান শাহীন। সাধারণ সদস্যরা হলেন- শামীম আহসান, আশিক রহমান, কামরুজ্জামান হেলাল, দেওয়ান কাওসার এবং সৈয়দ আসাদুজ্জামান সোহান।
সভায় প্রেসক্লাবের বিভিন্ন কর্মকাণ্ড, ভবিষ্যৎ পরিকল্পনা, এবং প্রবাসে বাংলা সাংবাদিকতার ভূমিকা নিয়ে আলোচনা হয়। বক্তারা ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল, সময়োপযোগী ও কার্যকর করে তুলতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন, নতুন নেতৃত্বের হাত ধরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বাংলা প্রেসক্লাব মিশিগান আরও কার্যকর ভূমিকা রাখবে । 

নবনির্বাচিত সভাপতি সৈয়দ শাহেদুল হক বলেনএই প্রেসক্লাব শুধু সংবাদকর্মীদের সংগঠন নয়, এটি আমাদের পরিচয়ের, সংস্কৃতির এবং দায়িত্বশীল মত প্রকাশের এক সেতুবন্ধন। আমরা সবাই মিলে এটিকে আরও শক্তিশালী ও অর্থবহ করে তুলবো।
সাধারণ তোফায়েল রেজা সোহেল বলেন, সংবাদ শুধু তথ্য নয়, তা হচ্ছে দায়িত্ব। প্রবাসেও এই দায়িত্ব পালনে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো। নবনির্বাচিত নেতৃবৃন্দ সবাইকে ধন্যবাদ জানান এবং সদস্যদের সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর

আটলান্টিক সিটি ফ্যাশন উইক শুরু ১৬ সেপ্টেম্বর