আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি

আজ মেমোরিয়াল ডে : স্মরণ ও শ্রদ্ধা

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ১২:১৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ১২:১৯:৫৯ অপরাহ্ন
আজ মেমোরিয়াল ডে : স্মরণ ও শ্রদ্ধা
ওয়ারেন, ২৬ মে : আজ সোমবার যুক্তরাষ্ট্রজুড়ে পালিত হচ্ছে মেমোরিয়াল ডে, একটি ঐতিহাসিক ও আবেগঘন দিন। বাংলা করলে এর অর্থ দাঁড়ায় ‘স্মরণ দিবস’। এই দিনটি উৎসর্গীকৃত যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সেই বীর সদস্যদের প্রতি, যারা দেশের জন্য যুদ্ধক্ষেত্রে আত্মোৎসর্গ করেছেন।
মেমোরিয়াল ডে যুক্তরাষ্ট্রে জাতীয় ছুটির দিন হিসেবে পালিত হয়। দিনটি উপলক্ষে সারা দেশে সরকারি-বেসরকারি দপ্তর বন্ধ থাকে। দিনটি উপলক্ষে দেশজুড়ে বিভিন্ন শহরে প্যারেড, স্মরণসভা এবং অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই দিনটির সূচনা হয় ১৮৬৮ সালে, গৃহযুদ্ধোত্তর সময়ে, যখন নিহত সৈনিকদের কবর ফুল দিয়ে সাজিয়ে শ্রদ্ধা জানানো হতো। তখন একে বলা হতো ‘ডেকোরেশন ডে’। বহু বছর ধরে মে মাসের ৩০ তারিখে এই দিবসটি পালন করা হলেও, ১৯৭১ সালে মার্কিন কংগ্রেসের সিদ্ধান্তে এটি মে মাসের শেষ সোমবারে নির্ধারিত হয় এবং এর নামকরণ হয় মেমোরিয়াল ডে।
প্রচলিতভাবে, মেমোরিয়াল ডে যুক্তরাষ্ট্রে গ্রীষ্মকালীন মৌসুমের আনুষ্ঠানিক সূচনা হিসেবেও বিবেচিত হয়। এ উপলক্ষে বহু পরিবার ভ্রমণে বের হয়, পার্কে পিকনিকে যায় বা স্থানীয় অনুষ্ঠান উপভোগ করে।
এই জাতীয় দিবসটি শুধু অতীতের স্মৃতি নয়, ভবিষ্যতের জন্য কৃতজ্ঞতা, সম্মান ও শিক্ষা বহন করে। দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, আজকের দিনটি তাদের চিরন্তন আত্মত্যাগের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা জানানোর দিন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের