আমেরিকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্রেজারে প্রাণঘাতী ‘হিট-এন্ড-রান’, ফ্লক ক্যামেরায় চালক শনাক্ত ও গ্রেপ্তার ইঙ্কস্টারে ডলার ট্রিতে নারীকে ছুরিকাঘাত, যুবক আটক মিশিগানের মুসলিম সংগঠনের অফিসে হত্যার হুমকি হবিগঞ্জে উন্মোচিত হলো চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে ৪৮ বছর’ মিশিগান বইমেলার শেষদিনে পাঠকের ভাটা, বিক্রিতেও মন্দা  ডেট্রয়েটের পূর্বাঞ্চলে গাড়ি থেকে গুলিবর্ষণ, শিশুসহ আহত ৪ ডেট্রয়েটের একটি বাড়ি থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার বেলুন উড়িয়ে মিশিগান বইমেলার উদ্বোধন চিন্ময় আচার্যের ‘স্মৃতির পথে  ৪৮ বছর’ সময়ের সাক্ষী হয়ে থাকবে : ডা. দেবাশীষ মৃধা রংপুরে এক পরিবারের চারজনের মৃত্যু ঘিরে রহস্য ও চাঞ্চল্য ডেট্রয়েটে ফেন্টানিলের ‘৮৫ লাখ  সম্ভাব্য প্রাণঘাতী ডোজ’ জব্দ আনন্দ মঞ্চে আজ উঠছে মিশিগান বইমেলার পর্দা ডিয়ারবর্নে গ্রেপ্তারের সময় দুই পুলিশ ও সন্দেহভাজন গুলিবিদ্ধ মন্ত্রিসভায় ছয় নতুন সদস্য, শপথ পড়ালেন রাষ্ট্রপতি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল প্রাদুর্ভাবের দুই মাস পর স্বস্তি, মিশিগানে কমছে সাইক্লোস্পোরিয়াসিস বরখাস্তের জেরে হ্যামট্রাম্যাক কাউন্সিলের বিরুদ্ধে সাবেক সিটি ম্যানেজারের মামলা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল, আগামীকাল শপথ মিশিগানের স্কুলে মোবাইল ফোন  ব্যবহারে আরও কঠোর হচ্ছে নিয়ম মিশিগানে ২০২১ সালের পর প্রথম ইইই রোগী শনাক্ত

লন্ডনের ব‍্যারিস্টার মনোয়ার হোসেন পেলেন বিশেষ সম্মাননা

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ১২:২৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৫-২০২৫ ১২:২৭:৫৫ অপরাহ্ন
লন্ডনের ব‍্যারিস্টার মনোয়ার হোসেন পেলেন বিশেষ সম্মাননা
লন্ডন,২৬ মে : যুক্তরাজ্যের লন্ডন বরো অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিল সম্প্রতি বিশিষ্ট আইনজীবী ব‍্যারিস্টার মনোয়ার হোসেন-কে তাঁর আইন পেশায় সফলতা এবং কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করেছে।
কাউন্সিলের স্পীকার ব‍্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ এই স্বীকৃতিপত্র নিজ হাতে ব‍্যারিস্টার মনোয়ার হোসেনকে তুলে দেন। ইংরেজিতে লেখা স্বীকৃতিপত্রে তাঁর ন্যায়বিচার ও আইন সেবায় অসামান্য নিষ্ঠা, পেশাদারিত্ব এবং অবিচল প্রতিশ্রুতির জন্য বিশেষ কৃতিত্ব জানানো হয়েছে। স্বীকৃতিপত্রে উল্লেখ করা হয়েছে যে, তাঁর অবদান সমাজে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে এবং আইন পেশার মানকে উচ্চ পর্যায়ে রেখেছে।
সম্মাননা গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট কাউন্সিলের সভাপতি ব‍্যারিস্টার আতাউর রহমান, গ্রেটার চট্টগ্রাম এসোসিয়েশনের সাবেক সভাপতি ইসহাক চৌধুরী, সোসাইটি অব ব্রিটিশ বাংলাদেশী সলিসিটরসের সাবেক সভাপতি ব‍্যারিস্টার দেওয়ান মেহেদী, লন্ডন বাংলা টিভির পরিচালক ও সাংবাদিক এনাম চৌধুরী, এম এইচ ব‍্যারিস্টারস (হোসেন ল’ এসোসিয়েটস) এর ব‍্যারিস্টার ফায়াজ আমিন এবং ব‍্যারিস্টার সাইমা তাহমিন।
ব‍্যারিস্টার মনোয়ার হোসেন তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন, “দীর্ঘদিনের আইনি পেশার মাধ্যমে যে অক্লান্ত পরিশ্রম করেছি তার প্রতি স্বীকৃতিদাতাদের আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আশা করি এ ধরনের স্বীকৃতি অন্যদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সাথে পালনে উৎসাহিত করবে।”
উল্লেখ্য, ব‍্যারিস্টার মনোয়ার হোসেন চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালে লিংকনস ইন থেকে ব‍্যারিস্টার যোগ‍্যতা অর্জন করেন এবং দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে প্র‍্যাকটিসিং ব‍্যারিস্টার হিসেবে আইন পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এছাড়াও মানবাধিকার, কমিউনিটি সেবা এবং আইন বিষয়ক টেলিভিশন অনুষ্ঠানে সক্রিয়তা দেখানো ছাড়াও বাংলাদেশে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মেজবান, গান আর উৎসবে মাতল ভার্জিনিয়া

মেজবান, গান আর উৎসবে মাতল ভার্জিনিয়া