আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

জেইন ফিল্ডে রক্তাক্ত রাত : গুলিতে নিহত ১, আহত ৩

  • আপলোড সময় : ২৬-০৫-২০২৫ ০৪:৫৯:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৫-২০২৫ ০২:০২:৩৫ পূর্বাহ্ন
জেইন ফিল্ডে রক্তাক্ত রাত : গুলিতে নিহত ১, আহত ৩
ডেট্রয়েট, ২৬ মে : মেমোরিয়াল ডে সপ্তাহান্তে গতকাল রোববার রাতে শহরের  জেইন-লাস্কি পার্কে এক সহিংস ঘটনায় একজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। কোন্যান্ট ও ডেভিসন স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত পার্কটি, যা হ্যামট্রাম্যাক শহরের সীমানা ঘেঁষা হলেও ডেট্রয়েট শহরের পার্ক ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত।
ডেট্রয়েট পুলিশ ক্যাপ্টেন ডেরিক গ্রিফিন জানিয়েছেন, রাত সাড়ে ১০টার ঠিক আগে ঘটনাস্থলে গিয়ে তারা এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় মৃত এবং অপর একজনকে আহত অবস্থায় পেয়েছেন। এছাড়া, আরও একজন ছুরিকাঘাতে এবং একজন গাড়ি চাপায় আহত হয়েছেন। গ্রিফিন একটি ভিডিও বার্তায় ঘটনার সারসংক্ষেপ তুলে ধরেন, তবে নিহতদের নাম বা বয়স এখনো প্রকাশ করা হয়নি। সোমবার, ডেট্রয়েট পুলিশ কর্পোরাল ড্যান ডোনাকোস্কি জানান যে, আহত তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে, তবে নতুন কোনও তথ্য তাদের হাতে আসেনি।
গ্রিফিন  ঘটনা সম্পর্কে কারও কাছে তথ্য থাকলে ডেট্রয়েট পুলিশ বিভাগের ১১তম প্রিসিঙ্কটের (৩১৩) ৫৯৬-১১৪০ এই নম্বরে অথবা ক্রাইম স্টপারস-এর 1-800-SPEAK UP  নম্বরে  যো্গাযোগ করার জন্য অনুরোধ করেছেন। "এই ঘটনা সম্পর্কে যেকোনো তথ্য আমাদের তদন্তে সহায়ক হবে," বলেন ক্যাপ্টেন গ্রিফিন। "আমরা আরও বিস্তারিত তথ্য উদ্ঘাটনে নিরলসভাবে কাজ করছি।"
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক