আমেরিকা , সোমবার, ১২ অক্টোবর ২০২৬ , ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশি কমিউনিটিকে ঘিরে মিশিগানে ডেমোক্র্যাটদের নির্বাচনী সমাবেশ ২৫ অক্টোবর শরতের মায়াবী আকাশে ‘হান্টার্স মুন’, মিশিগানে দেখা মিলবে ২৫ অক্টোবর মিশিগানের আকাশে বিমানের ইঞ্জিন  বিকল, মহাসড়কের পাশে জরুরি অবতরণ ডেট্রয়েটের পশ্চিমাঞ্চলে বন্দুক  হামলা, নিহত ১ ও আহত ৩ আয়াস-রিমিসহ ৪ জন রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ডে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত চেলসির গ্যাস স্টেশনের কাছে বিস্ফোরক সদৃশ বস্তু উদ্ধার ডেট্রয়েটে গুলিতে ১৮ বছর বয়সী যুবক নিহত ডেট্রয়েটে ডাকবাহকের ওপর হামলা; ৪ জন গ্রেপ্তার ডেট্রয়েটের মেয়রকে হুমকি, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা ল্যাপিয়ার হাই স্কুলের শিক্ষকের বিরুদ্ধে কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগ হ্যারিসন টাউনশিপে নৌকাডুবি, তিনজন নিহত I-696-এ স্বস্তি, ১২ অক্টোবর খুলছে পশ্চিমমুখী প্রায় সব র‍্যাম্প অটো শ্রমিকদের দূত হলেন ট্রাম্প-সমর্থক প্যানেবেকার ডেট্রয়েটে অরক্ষিত বন্দুকের গুলিতে ১১ বছরের শিশু আহত ৭ অক্টোবরের তৃতীয় বার্ষিকীতে ইউনিভার্সিটি অব মিশিগানে স্মরণ ও বিক্ষোভ নানা পাটেকর আর নেই : শেষ হলো বলিউডের এক বর্ণময় অধ্যায় মর্টগেজ ও ট্যাক্স জালিয়াতিতে ওয়ারেনের নারীকে ৫১ মাসের কারাদণ্ড মিশিগানে চার সপ্তাহের শিশুর ওপর ভয়াবহ নির্যাতন : বাবার বিরুদ্ধে মামলা যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব বাতিলের উদ্যোগে বড় উল্লম্ফন, ৬ সপ্তাহে ৪০ জন

মাধবপুরে কৃষক ফারুক মিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

  • আপলোড সময় : ২৯-০৫-২০২৫ ১২:৪৩:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৫-২০২৫ ১২:৪৩:৪০ পূর্বাহ্ন
মাধবপুরে কৃষক ফারুক মিয়ার হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
মাধবপুর, (হবিগঞ্জ) ২৯ মে : মাধবপুরে কৃষক ফারুক মিয়ার নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও নিহতের পরিবার। বুধবার সকালে উপজেলার মনতলা বাজারের কলেজ রোডে এই কর্মসূচির আয়োজন করা হয়, যেখানে শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধা আঃ হাসিম, মজিবুর রহমান বাহার মাস্টার, বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন আলম রিপন, সাধারণ সম্পাদক আমজাদ আলী শাহীন, সাংগঠনিক সম্পাদক ফরিদ মেম্বার, সাবেক সভাপতি ডা. লাল মিয়া, ব্যবসায়ী ফয়সল মিয়া, নিহতের ছেলে তুহিন ও স্ত্রী মতিয়া বেগমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা দাবি করেন, “নৃশংসভাবে খুন হওয়া কৃষক ফারুক মিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। গ্রেপ্তারকৃত রুবেলসহ জড়িত সকলের ফাঁসি কার্যকর করতে হবে এবং হত্যাকাণ্ডে জড়িত পলাতক সন্ত্রাসী রাফিকে দ্রুত গ্রেফতার করতে হবে।”
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, হত্যাকাণ্ডের সাথে জড়িত মূল হোতা সহ দুজনকে গ্রেফতার করা হয়েছে। একজন ঘটনার স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন আদালতে।
উল্লেখ্য, নিখোঁজ হওয়ার ১০ দিন পর গত শুক্রবার সকালে মাধবপুরের মনতলা এলাকায় আখাউড়া-সিলেট রেললাইনের পাশে জঙ্গলে পচাগলা অবস্থায় ফারুক মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মরদেহের সন্ধান পান। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন

হ্যামট্রাম্যাকে রাধাকৃষ্ণ টেম্পলে শারদীয় দুর্গোৎসবের ব্যাপক আয়োজন